এপ্রিলে আসছে Mi 9X, দেখে নিন স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 মার্চ 2019 17:41 IST
হাইলাইট
  • Mi 9X ফোনে থাকতে পারে 6.4 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে
  • ফোনের ভিতরে থাকবে একটি Qualcomm Snapdragon 675 চিপসেট
  • ফোনের পিছনে থাকবে ট্রিপল ক্যামেরা

Mi 9X ফোনে থাকবে Snapdragon 675 চিপসেট

আবার মিডরেঞ্জ সেগমেন্টে নতুন ফোন নিয়ে আসছে Xiaomi।  আগে কোম্পানির Mi A1, Mi A2 আর Mi A2 Lite ফোন গুলি Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হয়েছিল। সম্প্রতি Mi A2 ফোনের উত্তরসূরী Mi A3 আর Mi A3 Lite ফোনের স্পেসিফিকেশান সামনে এসেছিল। Mi A2 ফোন চিনে Mi 6X নামে লঞ্চ হয়েছিল। ঠিক তেমনই Mi 9X নামে চিনে লঞ্চ হতে পারে Mi A3। Mi A3 ফোনে স্টক Android অপারেটিং সিস্টেম চললেও Mi 9X ফোনে চলবে কোম্পানির MIUI স্কিন। ইতিমধ্যেই Mi 9X ফোনের দাম ও স্পেসিফিকেশন সামনে এসেছে।


চিনে লঞ্চ হতে পারে Mi 9X। চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে এই খবর প্রকাশিত হয়েছে। Mi 9X ফোনে থাকতে পারে 6.4 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের সামনে একটি 32 মেগাপিক্সেল (Samsung S5KGD1 সেন্সার) সেলফি ক্যামেরা থাকবে। ডিসপ্লের নীচে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের পিছনে থাকতে পারে ট্রিপল ক্যামেরা। এই ক্যামেরায় থাকতে পারে একটি 48 মেগাপিক্সেল (Sony IMX586) প্রাইমাসি সেন্সার। সাথে থাকতে পারে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 8 মেগাপক্সেল ডেপ্ত সেন্সার।

Advertisement


Mi 9X ফোনের ভিতরে থাকবে একটি Qualcomm Snapdragon 675 চিপসেট। Redmi Note 7 Pro ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছিল। সাথে থাকবে 6GB RAM আর 64GB স্টোরেজ। 3,300 mAh ব্যাটারির সাথেই থাকবে Qualcomm এর Quick Charge 4.0+ সাপোর্ট।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  2. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  3. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  4. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  5. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  6. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  8. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  10. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.