লঞ্চ হল Mi Band 3, নতুন কী ফিচার যোগ হল এই ফিটনেস ব্যান্ডে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 জুন 2018 18:01 IST
হাইলাইট
  • লঞ্চ হল নতুন Xiaomi Mi Band 3
  • নতুন Mi Band 3 তে থাকবে ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
  • Mi Band 3 এর দাম 169 ইউয়ান (প্রায় 1800 টাকা)

শুক্রবার লঞ্চ হল নতুন Xiaomi Mi Band 3। বেজিং এ কোম্পানির বার্ষিক লঞ্চ ইভেন্টে এই ডিভাইস্টি লঞ্চ করা হয়েছে। একই ইভেন্টে কোম্পানি সামনে এনেছে নিজেদের নতুন ফ্ল্যাগশিপ Mi 8 স্মার্টফোন। নতুন Mi Band 3 তে থাকবে ক্যাপাসিটিভ টাচস্ক্রিন। এছড়াও সম্পূর্ণ ওয়াটার রেসিস্ট্যান্ট এই ফিটনেস ব্যান্ড। Mi Band 3 তে 20 দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে বলে Xiaomi জানিয়েছে। নতুন Mi Band 3 এর দাম 169 ইউয়ান (প্রায় 1800 টাকা)। এছাড়াও নতুন Mi Band এর একটি NFC ভেরিয়েন্ট লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। এই ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 199 ইউয়ান (প্রায় 2100 টাকা)। সেপ্টেম্বর মাস থেকে কিনতে পাওয়া যাবে এই ভেরিয়েন্টটি। যদিও চিনের বাইরে বিশ্ববাজারে কত দাম হবে লেটেস্ট এই ফিটনেস ব্যান্ড তা জানায়নি Xiaomi। জানানো হয়নি ঙ্কবেব থেকে বিশ্ববাজারে পাওয়া যাবে এই ডিভাইস।
 
Mi Band 2 এর মতোই Mi Band 3 তেও গ্রাহকরা ফোনের সব অ্যাপ ও কল নোটিফিকেশান পেয়ে যাবেন। স্বাস্থ্যের দিকে নজর রাখতে এই ফিটনেস ব্যান্ডে থাকবে মোশান সেন্সার। সম্পূর্ণ ওয়াটার রেসিস্ট্যান্ট নতুন Mi Band 3। Android 4.4 ও iOS 9.0 বা তার বেশি ভার্সানের যে কোন অপারেটিং সিস্টেমে সাপোর্ট করবে নতুন Mi Band 3। কোম্পানি দাবি করেছে নতুন এই ভার্সানে আরও ভালো পেডমিটার ব্যাবহার করা হয়েছে।
 

নতুন Mi Band 3 তে থাকবে 0.78 ইঞ্চি OLED ডিসপ্লে এই ডিসপ্লে প্ল্যানেলেই দেখা যাবে ইনকামিং কল ও টেক্সট নোটিফিকেশান। এর সাথেই দেখা যাবে সময়, কত পা হেঁটেছেন, হার্ট রেট কাউন্ট ইত্যাদি। এই ডিসপ্লের রেসোলিউশান 128x80 পিক্সেলস। নতুন Mi Band 3 তে থাকবে হার্ট রেট (PPG) সেন্সার। রাতে কেমন ঘুম হল Mi Band 3 এর মাধ্যমেই তা জেনে যেতে পারবেন। নতুন এই ফিটনেস ব্যান্ডের ভিতরে থাকবে একটি 110 mAh ব্যাটারি। প্রসঙ্গত Mi Band 2 এ ব্যাবহার হয়েছিল 70 mAh ব্যাটারি। আর কোম্পানি জানিয়েছে 20 দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে Mi Band 3 তে।
 
কানেক্টিভিটির জন্য এই ফিটনেস ব্যান্ডে রয়েছে Bluetooth 4.2। প্রায় সব Android ও iOS ডিভাইসের সাথেই কাজ করবে Mi Band 3। এছাড়াও এই প্রথম NFC কানেক্টিভিটি দেখা গেল Mi Band 3 এ। স্ট্র্যাপ সহ Mi Band 3 এর ওজন মাত্র 20 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi Mi Band 3, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.