বুধবার থেকে আবার সেল Xiaomi প্রোডাক্টে, এই স্মার্টফোনগুলিতে মিলবে ডিসকাউন্ট

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 ডিসেম্বর 2018 18:02 IST
হাইলাইট
  • বড়দিন উপলক্ষ্যে ভারতে বিশেষ সেলের ঘোষণা করল Xiaomi
  • 19 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত "No.1 Mi Fan Sale" চলবে
  • স্মার্টফোন, টিভি ও অ্যাকসেসারিজে ছাড় দেবে Xiaomi

Xiaomi's No.1 Mi Fan Sale will be held between December 19 and December 21

বড়দিন উপলক্ষ্যে ভারতে বিশেষ সেলের ঘোষণা করল Xiaomi। 19 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত "No.1 Mi Fan Sale" চলবে। Redmi Y2, Mi A2, Redmi Note 5 Pro ফোনে পাওয়া যাবে আকর্ষনীয় ছাড়। এছাড়াও একাধিক টিভি ও অ্যাকসেসারিজে ছাড় দেবে Xiaomi। Google, MobiKwik আর Paytm এর সাথে হাত মিলিয়ে ক্যাশব্যাকের আয়োজন করেছে চিনের কোম্পানিটি।

"No.1 Mi Fan Sale" এ মাত্র 8,999 টাকা থেকে Redmi Y2 কেনা যাবে। 1,000 টাকা ডিসকাউন্টে মাত্র 14,999 টাকায় কেনা যাবে কোম্পানির লেটেস্ট Android One স্মার্টফোন Mi A2। 12,999 টাকা থেকে শুরু হবে Redmi Note 5 Pro এর দাম।

Advertisement

Paytm এর সাথে হাত মিলিয়ে বিভিন্ন স্মার্টফোনে 300 ক্যাশব্যাক দিচ্ছে Xiaomi। এই সেলে Redmi Y2, Redmi Note 6 Pro, Mi A2, Poco F1, Redmi 6, Redmi 6A, Redmi 6 Pro আর Redmi Note 5 Pro কিনলে এই ক্যাশব্যাক পাওয়া যাবে।

স্মার্টফোনের সাথে স্মার্ট টিভিতেও আকর্ষনীয় ছাড় নিয়ে আসছে Xiaomi। 30,999 টাকা থেকে শুরু হচ্ছে 49 ইঞ্চি Mi TV 4A Pro। 32 ইঞ্চি Mi TV 4C Pro কিনতে খরচ হবে 14,999 টাকা। 43 ইঞ্চি Mi TV 4A 21,999 টাকায় পাওয়া যাবে।

এছাড়াও স্মার্টফোন ও স্মার্ট টিভি ছাড়া একাধিক অ্যাকসেসারিজে বিশেষ ছাড় দেবে Xiaomi। সব ডিসকাউন্ট বিস্তারে জানতে কোম্পানির ওয়েবসাইটে লগ ইন করুন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.