Redmi 6A বেস ভেরিয়েন্টের দাম 5,999 টাকা, Redmi 6 বেস ভেরিয়েন্টের দাম 7,999 টাকা আর Redmi 6 Pro বেস ভেরিয়েন্টের দাম 10,999 টাকা। এই দামে বাজেট স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা আরও কঠিন করে তুলবে Xiaomi।
Redmi 6A বেস ভেরিয়েন্টের দাম 5,999 টাকা, Redmi 6 বেস ভেরিয়েন্টের দাম 7,999 টাকা আর Redmi 6 Pro বেস ভেরিয়েন্টের দাম 10,999 টাকা।
বুধবার বাজার কাঁপিয়ে একসাথে তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে Xiaomi। এই ফোনগুলি হল Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro। এর মধ্যে সবথেকে কম দামে লঞ্চ হয়েছে Redmi 6A। Redmi 6A বেস ভেরিয়েন্টের দাম 5,999 টাকা, Redmi 6 বেস ভেরিয়েন্টের দাম 7,999 টাকা আর Redmi 6 Pro বেস ভেরিয়েন্টের দাম 10,999 টাকা। এই দামে বাজেট স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা আরও কঠিন করে তুলবে Xiaomi। এক নজরে দেখে নেওয়া যাক কেমন হল এই তিনটি Xiaomi ফোন...
Redmi 6 আর Redmi 6A তে রয়েছে 18:9 HD+ ডিসপ্লে। 10,000 টাকার নীচে এই দুটি ফোনেই থাকবে 720X1440 রেসোলিউশানস ডিসপ্লে। অন্যদিকে Redmi 6 Pro এর দাত ধরে ভারতে প্রথম কোন Xiaomi ফোনের ডিসপ্লের উপরে নচ দেখা গেল। এই ফোনে থাকবে একটি 5.84 ইঞ্চি Full HD+ ডিসপ্লে।
এই তিনটি ফোনের মধ্যে সবথেকে ভালো Redmi 6 Proফোনের ডিসপ্লে। Full HD+ রেসোলিউশান, যথেষ্ট ব্রাইটনেস ও ডিসপ্লের উপরে নচ এই ডিসপ্লের অয় দুই ডিসপ্লের থেকে আলাদা করে দিয়েছে। তবে দামের বিচারে Redmi 6 আর Redmi 6A ফোনের ডিসপ্লেও যথেষ্ট ভালো।
Redmi 6A তে রয়েছে অন স্ক্রিন নেভিগেশান কি। ফোনের পিছনে রয়েছে একটি 13MP ক্যামেরা, ডানদিকে রয়েছে পাওয়ার ও ভলিউম বাটন। ফোনের বাঁ দিকে রয়েছে সিম ট্রে। নীচে থাকবে MicroUSB পোর্ট আর উপরে হেডফোন জ্যাক আর IR ব্লাস্টার।
Redmi 6 আর Redmi 6A ফোনদুটি বাইরে থেকে দেখতে একই। শুধু Redmi 6 এর পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা।
Redmi 6 Pro ফোনটি দেখতে অনেকটা Mi A2 Lite এর মতো। ফোনের নীচের দিকে থাকবে স্পিকার গ্রিল আর উপরে থাকবে IR ব্লাস্টার আর হেডফোন জ্যাক। ফোনটি দেখতে অনেকটা ছোট Redmi Note 5 Pro এর মতো। Redmi 6 Pro তে Redmi Note 5 Pro এর ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। ফোন্নের ভিতরে ব্যবহার হয়েছে Redmi Note 5 এর হার্ডওয়্যার।
আরও পড়ুন: লঞ্চ হল Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro: দাম ও স্পেসিফিকেশান
Redmi 6
এই তিনটি ফোনের মধ্যে সমথেকে ভালো ক্যামেরা ব্যবহার হয়েছে প্রিমিয়াম Redmi 6 Pro তে। ফোনের পিছনে 12MP+5MP ডুয়াল ক্যামেরা থাকবে। Redmi Note 5 Pro তে এই একই ক্যামেরা ব্যবহার হয়েছে।
এই তিনটি ফোনের পিছনেই মেটাল ব্যক ব্যবহার করেছে Xiaomi। তবে শুধুমাত্র Redmi 6 Pro ফোনের বাক্সের সাথে একটি ব্যাক কভার বিনামূল্যে দেবে চিনের কোম্পানিটি।
Redmi 6A আর Redmi 6 ফোনের ভিতরে রয়েছে যথাক্রমে MediaTek Helio A22 আর P22 চিপসেট। এই প্রথম ভারতে MediaTek চিপসেটের ফোন লঞ্চ করল Xiaomi। শুধুমাত্র 2GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে Redmi 6A। 2GB RAM ও 3GB RAM ভেরিয়েন্টে বাজারে আসবে Redmi 6।
Xiaomi Redmi 6A
আরও পড়ুন: দেখুন Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro লঞ্চ ইভেন্ট
Redmi 6 Pro তে Snapdragon 625 চিপসেট ব্যবহার করেছে Xiaomi। Redmi Note 4 ও Redmi Note 5 ফোনে এই একই চিপসেট রয়েছে। Redmi 6 Pro এর দুটি আলাদা ভেরিয়েন্টে থাকবে 3GB ও 4GB RAM।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo T5 Lite 5G Sale Begins in India: Check Price, Offers, and Specifications
Samsung Galaxy Z Flip 8 Launched in India With 4.1-Inch Cover Screen, 4,300mAh Battery: Price, Specifications