তিনটি আলাদা স্টরেজ ভেরিয়েন্টে Mi A2 লঞ্চ হয়েছে। 4GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম 249 ইউরো (প্রায় 20,100 টাকা)
Mi A2
অবশেষে লঞ্চ হল Mi A2 আর Mi A2 Lite। মঙ্গলবার মাদ্রিদে কোম্পানির গ্লোবাল লঞ্চ ইভেন্টে এই ফোন দুটি লঞ্চ করেছে Xiaomi। দুটি ফোনেই ডুয়াল রিয়ার ক্যামেরার সাথে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সুবিধা থাকবে। Android One প্রজেক্টের অধীনে এই দুটি ফোন লঞ্চ করেছে Xiaomi। তাই এই দুটি ফোনে স্টক Android 8.1 Oreo চলবে। এর সাথেই জলদি এই দুটি ফোনে নতুন Android ভার্সান আপডেট চলে আসবে। এর সাথেই প্রতি মাসে সিকিউতিটি প্যাচ আপডেট হবে Mi A2 আর Mi A2 Lite স্মার্টফোনে। গত বছর চিনে লঞ্চ হওয়া Mi 5X ফোনের নাম বদলে Mi A1 ফোনটি লঞ্চ করেছিল Xiaomi। এই বছর চিনে লঞ্চ হওয়া কোম্পানির Mi 6X ফনের নাম বদলে Mi A2 ফোনটি লঞ্চ করল চিনের কোম্পানিটি। যদিও Mi A2 Lite ফোনে অত ভালো স্পেসিফিকেশান ব্যবহার করা হয়নি।
তিনটি আলাদা স্টরেজ ভেরিয়েন্টে Mi A2 লঞ্চ হয়েছে। 4GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম 249 ইউরো (প্রায় 20,100 টাকা) 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম 279 ইউরো (প্রায় 22,500 টাকা)। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম 349 ইউরো (প্রায় 28,100 টাকা)।
3GB RAM আর 32GB স্টোরেজের Mi A2 Lite এর দাম শুরু হচ্ছে 179 ইউরো (প্রায় 14,400 টাকা) থেকে। 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 Lite এর দাম 229 ইউরো (প্রায় 18,400 টাকা)। 10 আগস্ট স্পেনে এই দুটি ফোন বিক্রি শুরু হবে। তবে এর আগেই 27 জুলাই ফ্রান্স ও 8 আগস্ট ইটালিতে Mi A2 আর Mi A2 Lite বিক্রি শুরু হবে। ভারতে Mi A2 Lite না আসলেও শিঘ্রই Mi A2 লঞ্চ করা হবে বলে জানিয়েছে Xiaomi।
Mi A2 তে থাকবে লেটেস্ট Android Ore 8.1 স্টক অ্যানড্রয়েড। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB স্টোরেজ।
Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার 12MP। ফোনের সামনে থাকবে একটি 20MP সেলিফি ক্যামেরা। এছাড়াও Mi A2 এর ভিতরে থাকবে একটি 3010 ব্যাটারি। এর সাথেই থাকবে Quick Charge 3.0 সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C পোর্ট।
![]()
Mi A2 Lite এর ডিসপ্লের উপরে কালো নচ থাকবে
অন্যদিকে Mi A2 Lite ফোনেও স্টক Android চলবে। Mi A2 Lite এ থাকবে 5.84 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এর সাথেই থাকবে Snapdragon 625 চিপসেট 3GB/4GB RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Mi A2 Lite এ থাকবে একটি 12MP ও একটি 5MP ডুয়াল ক্যামেরা সেট আপ। আর একটি 5MP সেলফি ক্যামেরা। Mi A2 Lite এ একটি 4000 mAh ব্যাটারি থাকবে।
কানেক্টিভিটির জন্য Mi A2 Lite এ থাকবে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v4.2, GPS/ A-GPS, 3.5মিমি হেডফোন জ্যাক আর Micro-USB। Mi A2 Lite এর পিছনে ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale