Chandrayaan-2 এর প্রভাব Gaganyaan মিশনে পড়বে না, জানালো ISRO

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 9 সেপ্টেম্বর 2019 11:53 IST
হাইলাইট
  • Chandrayaan-2 মিশন ব্যার্থ হয়নি
  • ইতিমধ্যেই চাঁদের মাটিতে বিক্রম ল্যান্ডার খুঁজে পেয়েছে ইসরো
  • সূর্যের কাছাকাছি পৌঁছাতে আদিত্য এল-১ মিশন শুরু হয়েছে

2022 সালে Gaganyaan মিশনে মহাকাশে তিন জন ভারতীয়কে মহাকাশে পাঠাবে ISRO

Chandrayaan-2 এর কোন প্রভাব ভবিষ্যতের কোন মিশনে পড়বে না। ইতিমধ্যেই মহাকাশে মানুষ পাঠানোর জন্য Gaganyaan মিশনের কাজ শুরু হয়েছে। সেই মিশনেও Chandrayaan-2 এর কোন প্রভাব পড়বে না। সম্প্রতি এই কথা জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO। 2022 সালে মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে ইসরো। ইসরোর এক উচ্চ পদস্থ আধিকারিক পি জি দিবাকর জানিয়েছেন চন্দ্রযান ও গগনযান উদ্দেশ্য এবং মাত্রার মিশন।

“এর ফলে কোন সমস্যা হবে না। এর কোন প্রভাব ভবিষ্যতে পড়বে না। সব স্যাটেলাইট মিশন ও হিউম্যান ফ্ল্যাইট মিশন আগের মতোই মসৃণভাবে চলবে। সব মিশনের গুরুত্ব আলাদা।” পিটিআই কে জানিয়েছেন দিবাকর।

তবে চন্দ্রযান ২ ল্যান্ডারে কোথায় সমস্যা হয়েছিল সেই বিষয়ে কোন মন্তব্য করেন নি তিনি। চন্দ্রপৃষ্ঠ থেকে 2.1 কিমি উপরে পৃথিবীর সাথে বিক্রম ল্যান্ডারের সংযোগ বিচ্ছিন্ন হয়। 2022 সালে তিন জন ভারতীয়কে কহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে ISRO। স্বাধীনতা দিবসের ভাষনে এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গগনযান ছাড়াও সূর্যের কাছাকাছি পৌঁছাতে আদিত্য এল-১ মিশন শুরুর পরিকল্পনা করছে ভারতের মহাকাশ গবেষনা সংস্থা। এছাড়াও মহাকাশ স্টেশন তৈরীর পরিকল্পনা রয়েছে ইসরোর। ভবিষ্যতে মঙ্গল ও শুক্রগ্রহেও যান পাঠানোর চিন্তা ভাবনা করছেন দেশের বিজ্ঞানীরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: ISRO, Gaganyaan, Chandrayaan, Vikram
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.