মহাকাশে মানুষ পাঠানোর প্রযুক্তি তৈরী করছে ISRO

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 জুলাই 2018 14:27 IST

চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে ISRO। এই খবর জানিয়েছেন ISRO-র এক উচ্চপদস্থ আধিকারিক।

“মহাকাশে মানুষ পাঠানোর জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তি তৈরী করছে ISRO। আমাদের স্বপ্ন মহাকাশে মানুষ পাঠানো। এই মিশনের একটি ডকুমেন্ট রাখা হচ্ছে।” বলে জানিয়েছেন ISRO চেয়ারম্যান কে সিভান।

সম্প্রতি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় আপৎকালীন সময়ে ক্রু এসকেপ টেকনোলজি সফলভাবে পরীক্ষা করেছে ভাতের মহাকাশ গবেষনা সংস্থা ISRO। সিভান জানিয়েছেন এই পরীক্ষায় একাধিক জটিল প্রযুক্তির ব্যবহার করা হয়েছে।

“ভবিষ্যতে মহাকাশে মানুষ পাঠানোর জন্য প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মোটর খুব ভালো কাজ করেছে। অ্যারোডায়নামিক্স ব্যবহার করে ইচ্ছা মতো দিকে এই যান সরিয়ে প্যারাসুট খোলা সম্ভব হয়েছে।” বলেন সিভান।

মানুষকে মহাকাশে পাঠানোর জন্য এই  ক্রূ এসকেপ সিস্টেম তৈরী করছে ISRO। কোন কারনে লঞ্চের সময় কোন বিপদ হলে বা লঞ্চ বাতিল হলে ক্রূ এসকেপ সিস্টেমের মাধ্যমে মহাকাশচারীদের নিরাপদ দুরত্বে ছুঁড়ে ফেলা সম্ভব হবে।

Advertisement

“এখন আমরা প্রস্তুতির পর্যায়ে রয়েছি। এখনো অনেক কিছু তৈরী করতে হবে আমাদের। ” বলেন সিভান।

“সরকারের সাথে আমরা তিন বছরে এই কাজ করার পরিকল্পনা করেছি। এছাড়াও একটি সাত বছরের পরিকল্পনা ও একটি পনেরো বছরের পরিকল্পনা রয়েছে আমাদের।”

স্পেস টুরিজন তৈরী হতে এখনো কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে। মহাকাশে গিয়ে তা ফেরৎ আনার যান তৈরী করতে এখনো পনেরো বছর সময় লাগবে বলে জানিয়েছেন সিভান।

Advertisement

“আমরা এখনো কাছে পৌঁছাইনি। এর জন্য আমাদের মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নকে সফল করতে হবে।” বলেন তিনি।

পাঁচ খন্টার কাউন্টডাউনের পরে 12.6 টনের ক্রূ মডিউল ছুঁড়ে বঙ্গোপসাগরে ফেলা হয়েছিল। পরে প্যারাসুট খুলে সেই যান নীচে নামে। এই সময়ে পৃথিবী থেকে 2.7 কিমি উপরে উঠেছিল মডিউলটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: ISRO
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO Neo 12 তাক লাগানো ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 185Hz স্ক্রিন, কুলিং ফ্যান, 9,000mAh ব্যাটারি
  2. ChatGPT থেকেই ইমেল পড়া, লেখা, ও পাঠানোর সুবিধা পাবে Apple iCloud ব্যবহারকারীরা
  3. Motorola Signature 27 ভারতে আসছে নভেম্বরে, স্মার্টফোন মার্কেটে ঝড় তুলবে
  4. iPhone 18e: আসছে অ্যাপলের বাজেট আইফোন, 24MP ফ্রন্ট ক্যামেরা ও 9GB র‍্যাম থাকতে পারে
  5. Redmi K100 লঞ্চ হল 165Hz OLED ডিসপ্লে, 10,000mAh ব্যাটারি,ও 50MP ক্যামেরার সঙ্গে
  6. Moto G47 Power লঞ্চ হল, 108MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি আছে
  7. OLED ডিসপ্লের সঙ্গে প্রথম MacBook Pro লঞ্চ করল Apple, দাম জেনে নিন
  8. OpenAI আনল নতুন AI মডেল GPT-6.1 Terra, লেখালিখি থেকে কোডিং সবেতেই পারদর্শী
  9. শুধু রিলস নয়, এবার ইনস্টাগ্রামে আসছে ইউটিউবের মতো বড় ভিডিও আপলোডের সুবিধা
  10. Free Fire India: ভারতে ফিরছে ফ্রি ফায়ার, কাল থেকেই ডাউনলোড করে খেলা যাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.