নতুন ‘ক্রূ এসকেপ সিস্টেম’ পরীক্ষা করল ISRO

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 জুলাই 2018 15:58 IST
হাইলাইট
  • ক্রু এসকেপ সিস্টেমের প্রথম পরীক্ষা সফলভাবে পাশ করল ISRO
  • মাত্র 259 সেকেন্ডে এই পরীক্ষা শেষ হয়ে যায়
  • 300 টি আলাদা সেন্সারের মাধ্যমে বিভিন্ন মিশন পারফর্মেন্স মাপা হয়

Photo Credit: ISRO

স্পেসফ্লাইটের লক্ষ্যে ক্রূ  এসকেপ সিস্টেমের প্রথম পরীক্ষা সফলভাবে পাশ করল ভারতের স্পেস এজেন্সি ISRO।

এক বিবৃতিতে ISRO জানিয়েছে মানুষের স্পেস্ফলাইটের জন্য ক্রূ এসকেপ সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ একটি টেকনোলজি।

“কোন কারনে যদি লঞ্চ বাতিল হয় তবে মহাকাশচারীদের জলদি লঞ্চ ভেইকেল থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য এই ক্রূ এসকেপ সিস্টেম তৈরী হয়েছে। প্রথম পরীক্ষার (প্যাড থেকে সরানোর পরীক্ষা) মাধ্যমে লঞ্চ প্যাড থেকে ক্রূ  মডিউলটি সরুক্ষিতভাবে কীভাবে সরিয়ে নেওয়া যায় তা দেখানো হয়েছে।”

ISRO-র মতে পাঁচ ঘন্টার এই মসৃণ কাউন্টডাউন সফল্ভাবে শেষ হয়েছে। ক্রূ এসকেপ মডিউলটির ওজন 12.6 টন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সকাল 7 টায় এই পরীক্ষা হয়েছে।

মাত্র 259 সেকেন্ডে এই পরীক্ষা শেষ হয়ে যায়। এই সময়ে ক্রূ এসকেপ সিস্টেমের সাথেই ক্রূ মডিউল আকাশে ছুঁড়ে 2.9 কিমি দূরে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হয়।

Advertisement

সাতটি কুইক অ্যাকশান সলিড মোটরের সাহায্যে ক্রূ মডিউলটি 2.7 কিমি উপরে উঠে যায়। এরপরে নিরাপদ দুরত্বে গিয়ে পড়ে ক্রূ মডিউলটি।

এই টেস্ট ফ্লাইটে 300 টি আলাদা সেন্সারের মাধ্যমে বিভিন্ন মিশন পারফর্মেন্স মাপা হয়।

রিকভারি প্রোটোকল মেনেত রিকভারি বোট মডিউলটি নিয়ে আসে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: ISRO, Crew Escape System
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO Neo 12 তাক লাগানো ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 185Hz স্ক্রিন, কুলিং ফ্যান, 9,000mAh ব্যাটারি
  2. ChatGPT থেকেই ইমেল পড়া, লেখা, ও পাঠানোর সুবিধা পাবে Apple iCloud ব্যবহারকারীরা
  3. Motorola Signature 27 ভারতে আসছে নভেম্বরে, স্মার্টফোন মার্কেটে ঝড় তুলবে
  4. iPhone 18e: আসছে অ্যাপলের বাজেট আইফোন, 24MP ফ্রন্ট ক্যামেরা ও 9GB র‍্যাম থাকতে পারে
  5. Redmi K100 লঞ্চ হল 165Hz OLED ডিসপ্লে, 10,000mAh ব্যাটারি,ও 50MP ক্যামেরার সঙ্গে
  6. Moto G47 Power লঞ্চ হল, 108MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি আছে
  7. OLED ডিসপ্লের সঙ্গে প্রথম MacBook Pro লঞ্চ করল Apple, দাম জেনে নিন
  8. OpenAI আনল নতুন AI মডেল GPT-6.1 Terra, লেখালিখি থেকে কোডিং সবেতেই পারদর্শী
  9. শুধু রিলস নয়, এবার ইনস্টাগ্রামে আসছে ইউটিউবের মতো বড় ভিডিও আপলোডের সুবিধা
  10. Free Fire India: ভারতে ফিরছে ফ্রি ফায়ার, কাল থেকেই ডাউনলোড করে খেলা যাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.