নিজেদের উন্নত টেকনোলজি গাড়ি কোম্পানিগুলিকে দেওয়ার সিদ্ধান্ত নিল ISRO

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 জুন 2018 13:06 IST

নিজেদের উন্নত ব্যাটারি টেকনোলজি সাধারন গাড়িতে ব্যবহারের জন্য ছাড়পত্র দিল ভারতের মহাকাশ গবেষনা সংস্থা ইসরো। মঙ্গলবার ইসরো জানিয়েছে এক কোটি টাকার বিনিময়ে নিজেদের লিথিয়াম আয়ন টেকনোলজি সাধারন গাড়িপ্রস্তুতকারী কোম্পানিকে ব্যবহার করতে দেবে তারা।
 
এক বিবৃতিতে ইসরো জানিয়েছে এই সিদ্ধান্ত ভারতের বাজারে ইলেকট্রক গাড়ির বৃধিতে বড় ভুমিকা নেবে।
 
কেরালা বিক্রম সারাভাই স্পেস সেন্টার সফল কোম্পানিগুলিকে এই লিথিয়াম আয়ন ব্যাটারি তুলে দেবে। এর সাথেই বিভিন্ন মাপের ব্যাটারি তৈরীতে সাহায্য করবে ইসরো। বুধবার থেকেই এই কারনে আবেদন করতে পারবে কোম্পানিগুলি। এর জন্যই 25,000 টাকা সিকিউরিটি ডিপোজিট ও প্রত্যেক আবেদনের সাথে 40,000 টাকা দিতে হবে কোম্পানিগুলিকে।
 
ইচ্ছুক কোম্পানিরা 13 জুন প্রি-অ্যাপলিকেশান কনফারেন্সে যোগ দিতে পারেন। সেখানেই কোম্পানিগুলির সব প্রশ্নের উত্তর দেবে ইসরো।
 
ইসরো জানিয়েছে “সফল কোম্পানিত এক কোটি টাকা থেকে সিকিউরিটি ডিপোজিটের টাকা বাদ দিয়ে দেওয়া হবে। আর কোন কোম্পানি যদি অসফল হয় বা নিজের আবেদন প্রত্যাহার করে তাহলে সেই কোম্পানিগুলিকে সিকিউরিটি ডিপোজিট ফেরৎ দিয়ে দেওয়া হবে। তবে এই টাকায় কোন সুদ পাবে না কোম্পানিগুলি।”
 
সফল কোম্পানিগুলিকে 30 দিনের মধ্যে ইসরোকে এক কোটি টাকা দিতে হবে। “যে সব কোম্পানি আমাদের নিয়ম মানবে সেই সব কোম্পানিই এই প্রযুক্তি ব্যবহার করতে পারবে।” বলে জানিয়েছে ইসরো।
 
প্রসঙ্গত বাজারে এখন সবথেকে জনপ্রিয় ব্যাটারি টেকনোলজি এই লিথিয়াম আয়ন। মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, ক্যামেরা সহ প্রায় সব কনজিউমার গেজেটেই লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার হয়। এছাড়াও মহাকাশ গবেষনাতেও খুবই জনপ্রিয় এই ব্যাটারি টেকনোলজি। সম্প্রতি এই ব্যাটারি টেকনোলজিতে যুগান্তকারী পরিবর্তন আসায় ইলেকট্রিক গাড়িতেও এই ব্যাটারির ব্যবহার বশুরু হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Transport, Science, India, ISRO
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  2. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  3. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  4. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  5. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  6. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  7. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  8. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  9. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  10. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.