Science

Science - ख़बरें

  • সোশ্যাল মিডিয়ায় পোস্টের আগে সাবধান, ছবি দেখেই AI বলে দিচ্ছে আপনি কোথায়
    অ্যান্টিভাইরাস সফটওয়্যার সংস্থা ম্যাকাফি ল্যাবসের গবেষণায় দেখা গিয়েছে, এআই মডেল ভ্রমণের ছবি বিশ্লেষণ করে কোন শহর ও দেশে তোলা হয়েছিল, তা নির্ভুলতার সঙ্গে শনাক্ত করতে পারছে। নতুন রিপোর্ট প্রকাশ্যে আসতেই ডিজিটাল প্রাইভেসি নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে। দুই AI-কে শুধু ছবি দেখিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, সেটি কোথায়। তারপর মডেলগুলি বিল্ডিং, সাইনবোর্ড, দোকানের সামনের অংশ, স্থাপত্যের ধরন, আলো, রাস্তার দৃশ্য, ও খাবারের স্টলের মতো ছোট ছোট বিষয় বিশ্লেষণ করে লোকেশন সম্পর্কে ধারণা করতে পেরেছে।
  • Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
    কখনও কি শুনেছেন, জল বা সেই জাতীয় তরল দিয়ে কম্পিউটার চালানো সম্ভব। বাস্তবে অবিশ্বাস্য বলে মনে হলেও, জার্মানির একদল গবেষক এমনই একটি নতুন প্রযুক্তি তৈরি করতে সমর্থ হয়েছেন, যা ভবিষ্যতে কম্পিউটিংয়ের ধারণাই বদলে দিতে পারে। তাঁরা একটি লিকুইড কম্পিউটার বানিয়েছেন, যেখানে সিলিকন চিপ বা ট্রানজিস্টর প্রয়োজন হয় না। বিশেষ তরলের মধ্যে ডুবে থাকা শত শত অতি ক্ষুদ্র কণা বা মাইক্রোস্কোপিক পার্টিকল একসঙ্গে মিলে তথ্য প্রক্রিয়াকরণ সম্পন্ন করে। ইলেকট্রন প্রবাহের বদলে তরলের প্রবাহ ও কণাগুলির আচরণ গণনার ভিত্তি হিসেবে কাজ করে।
  • IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত
    IBM দাবি করছে, সাব-1 ন্যানোমিটার ডিজাইনে নখের আকারের সমান একটি সিলিকন চিপে প্রায় 100 বিলিয়ন ট্রানজিস্টর যুক্ত করা সম্ভব হয়ে উঠবে। ফলে ভবিষ্যতে প্রসেসর আরও শক্তিশালী ও বিদ্যুৎ ব্যবহারে আরও দক্ষ হয়ে উঠবে। এত ছোট চিপ তৈরির জন্য ন্যানোস্ট্যাক নামে এক নতুন আর্কিটেকচার ব্যবহার হয়েছে। এটি প্রচলিত সমতল (2D) বিন্যাসের পরিবর্তে ট্রানজিস্টরকে ত্রিমাত্রিকভাবে (3D) স্তরে স্তরে বসানো সম্ভব করেছে।
  • Google মশা কমাতে উল্টে 3 কোটির বেশি মশা পরিবেশে ছাড়ছে, কেন এমন সিদ্ধান্ত জানলে চমকে যাবেন
    মশার উপদ্রব ঠেকানোর সাধারণ উপায় বলতে প্রথমেই কীটনাশক ছড়ানো বা পরিচ্ছন্নতা অভিযান চালানোর ভাবনা মাথায় আসবে। কিন্তু এখন মশা কমাতে মশাকেই হাতিয়ার করছে গুগল (Google)। মার্কিন প্রযুক্তি সংস্থা ডেঙ্গু, ম্যালেরিয়া, এবং চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে অভিনব উপায় অবলম্বন করছে। তারা গবেষণাগারে বিশেষভাবে তৈরি 3 কোটি 20 লক্ষ মশা আমেরিকায় ছাড়তে চলেছে। রাসায়নিক কীটনাশকের বদলে আরও নিরাপদ এবং পরিবেশবান্ধব উপায়ে মশার বংশবৃদ্ধি খতম করতে সরকারের কাছে অনুমতির আবেদন জমা দিয়েছে গুগল। এটি 2014 সালে শুরু হওয়া কোম্পানির ডিবাগ (Debug) কর্মসূচীর অংশ। মশা ঠেকাতে Google-এর হাতিয়ার মশক বাহিনী গুগল মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে ক্যালিফোর্নিয়া এবং ফ্লোরিডাতে পরীক্ষামূলকভাবে ল্যাবে তৈরি 32 মিলিয়ন মশক বাহিনী ছেড়ে দেওয়ার অনুমতি চেয়েছে। তারা এই মর্মে ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি বা ইপিএ (EPA)-র কাছে ছাড়পত্র চেয়ে আবেদন চেয়েছে। গুগলের পরিকল্পনা অনুসারে, বিশেষ মশক বাহিনীর প্রত্যেক সৈন্য হবে পুরুষ। জানিয়ে রাখি, পুরুষ মশা মানুষকে কামড়ায় না বা রক্ত পান করে না। কারণ পুরুষ মশার মুখাংশ বা চোয়াল দুর্বল হওয়ার কারণে মানুষের ত্বক ভেদ করার জন্য উপযোগী নয়। দুই বছর ধাপে ধাপে 1 কোটি 60 লক্ষ করে মশা ছেড়ে দেওয়ার প্ল্যান করা হয়েছে। মশা কীভাবে মশার সংখ্যা কমাবে? গুগলের গবেষণা বিভাগ পুরুষ মশাকে "Wolbachia pipients" নামের একটি প্রাকৃতিক ব্যাকটেরিয়ার স্ট্রেন দ্বারা সংক্রমিত করার প্ল্যান করছে। মার্কিন ফেডারেল রেজিস্টারের তথ্য অনুসারে, 2025 সালের ডিসেম্বরে পরীক্ষামূলক প্রকল্পটির জন্য 'এক্সপেরিমেন্টাল ইউজ পারমিট"-এর আবেদন জানানো হয়েছিল। উক্ত পদ্ধতিতে Wolbachia ব্যাকটেরিয়া বহনকারী পুরুষ মশা যখন প্রাকৃতিক পরিবেশে থাকা স্ত্রী মশার সঙ্গে মিলিত হবে, তখন উৎপন্ন ডিম স্বাভাবিকভাবে বিকশিত হতে পারবে না। এবং সেগুলো থেকে নতুন মশার জন্ম হবে না। ফলে ধীরে ধীরে মশার প্রজাতির সংখ্যা কমতে থাকবে। গুগলের লক্ষ্য সরাসরি মশা ধ্বংস করা নয়। মশার প্রজনন চক্রে হস্তক্ষেপ করে জনসংখ্যা হ্রাস করা। গবেষকদের ধারণা, এই পদ্ধতিতে চিকুনগুনিয়া, জিকা, ডেঙ্গু, ও অন্যান্য মশাবাহিত ভাইরাস ছড়ানোর ঝুঁকি কমানো সম্ভব হতে পারে। যেহেতু পুরুষ মশা রক্তপান করে না, তাই এর ফলে মানবদেহের উপর কোনও প্রভাব পড়বে না। বর্তমানে গুগলের প্রকল্পটি মা
  • ChatGPT-এর থেকেও আরও বড় চমক, OpenAI-এর নতুন ঘোষণায় বিশ্বজুড়ে তোলপাড়
    OpenAI-এর সিইও স্যাম অল্টম্যান জানিয়েছেন, নতুন গঠিত ওপেনএআই রোবোটিক্স টিমে হার্ডওয়্যার, মেশিন লার্নিং, সিস্টেম, ও অপারেশন-সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। প্রথমদিকে মানুষের বিকল্প নয়, বরং সহকারী হিসেবে কাজ করার উপযুক্ত রোবট বানাবে তাঁর সংস্থা। যেমন, নির্মাণকাজ, উৎপাদন শিল্প, এবং লজিটিক্সের মতো খাত। তিনি এমন এক ভবিষ্যৎ কল্পনা করছেন, যেখানে প্রত্যেক মানুষের একটি নিজস্ব পার্সোনাল রোবট থাকবে, যা প্রয়োজনমতো যে কোনও ধরনের কাজ করবে।
  • Gas Battery: দূষিত বাতাস থেকেই তৈরি হবে বিদ্যুৎ, নতুন প্রযুক্তিতে বিশ্বজুড়ে চর্চা
    দক্ষিণ কোরিয়ার গবেষকদের বানানো গ্যাস ব্যাটারি বাতাস থেকে সংগ্রহ করা গ্যাসকেই বিদ্যুতে রূপান্তর করতে সক্ষম হয়েছে। নতুন প্রযুক্তি একদিকে যেমন বায়ু দুষণ কমাচ্ছে, অন্য দিকে সেই দূষণকেই জ্বালানি হিসেবে ব্যবহার করে শক্তি উৎপাদন করছে। এই প্রযুক্তি বড় এনার্জি সিস্টেমে ইন্টিগ্রেট করা সম্ভব হলে কার্বন নিউট্রালিটি বা কার্বন নিরপেক্ষতা অর্জনে গতি আনতে পারে বলে মনে করা হচ্ছে।
  • GPT Rosalind: রোগ সারবে দ্রুত, ওষুধ আবিষ্কারে সাহায্য করতে অত্যাধুনিক AI মডেল আনল OpenAI
    ওপেনএআই জানিয়েছে, নতুন ওষুধ তৈরি করা অত্যন্ত দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া৷ প্রাথমিক আবিষ্কার থেকে চূড়ান্ত অনুমোদন পেতে 10 থেকে 15 বছর সময় লেগে যায়। প্রক্রিয়াটিকে দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে জিপিটি রোজালিন্ড মডেলের আবির্ভাব। এটি গবেষণার প্রাথমিক ধাপে কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মডেলটি রোগের নতুন ওষুধ আবিষ্কারে সহায়ক ভূমিকা পালন করবে। GPT-Rosalind এখন রিসার্চ প্রিভিউ হিসেবে ChatGPT, Codex, এবং API-এর মাধ্যমে নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।
  • Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
    আর্টেমিস II মিশনের জন্য তৈরি মেনুতে মোট 189 রকম খাবার আছে, যার মধ্যে 10 ধরনের শুধু পানীয়। নাসা পাঁচ ধরনের সস রেখেছে। খাবারেস ফ্লেভার বাড়ানোর জন্য ম্যাপল সিরাপ, চকোলেট স্প্রেড, স্ট্রবেরি জ্যাম, আমন্ড বাটার, মধু, ও পিনাট বাটারের মতো আইটেম আছে। স্পেস ফুড বিশেষজ্ঞ ও ক্রু সদস্যদের পুষ্টির চাহিদা, ক্যালোরি, এবং ব্যক্তিগত পছন্দ অনুসারে খাবারের তালিকা তৈরি হয়েছে। মহাকাশযানের ভিতরে খাবার গরম করার একটি ছোট্ট যন্ত্র রাখা হয়েছে।
  • Artemis II Launch: 50 বছর পর চাঁদের পথে মানুষ, মহাকাশে সফলভাবে পৌঁছল স্পেসক্রাফ্ট
    নাসা জানিয়েছে, স্পেসক্রাফ্ট সফলভাবে রকেটের উপরের অংশ থেকে আলাদা হয়ে গিয়েছে। কাল রাতে ওরিয়নের প্রধান ইঞ্জিন চালু হবে। তারপর পৃথিবীর মধ্যাকর্ষণ বল থেকে ধীরে ধীরে বেরিয়ে যাবে। চাঁদে পৌঁছতে প্রায় তিন দিন সময় লাগবে। নভোচারীরা চাঁদের কাছে পৌঁছে এমন অদৃশ্য অংশ ঘুরে আসবেন, যেখানে মানুষের দৃষ্টি আগে কখনও পড়েনি। স্লিংশট বা গ্রাভিটি অ্যাসিস্ট ম্যানুভারের মাধ্যমে চাঁদের আশপাশ ঘুরে আবার পৃথিবীর পথে ফিরে আসবেন তারা। আর্টেমিস 2 মিশনের প্রধান লক্ষ্য হল ওরিয়ন যাত্রীদের কতটা সুরক্ষিত রাখতে পারে, তা পরীক্ষা করা। ফলে ভবিষ্যতে চাঁদ বা মঙ্গল অভিযানের জন্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
  • দাঁত বলে দেবে আপনি কতদিন বাঁচবেন! জাপানের গবেষণায় চমকে দেওয়ার মতো দাবি
    গবেষকদের দাবি, দাঁত মানুষের আয়ু বা জীবনের দৈর্ঘ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গবেষণায় উঠে আসা তথ্যগুলি BMC Oral Health জার্নালে প্রকাশিত হয়েছে। যার দাঁত যত বেশি থাকবে এবং সুস্থ হবে, তার বেঁচে থাকার সময় আরও বেশি হবে। যাদের দাঁত ক্ষয়ে গিয়েছে বা দাঁতের সংখ্যা কম, তাদের মৃত্যুর ঝুঁকি বেশি।
  • নতুন নক্ষত্র তৈরি হওয়ার পথে এক অসাধারণ দৃশ্য দেখা গিয়েছে নক্ষত্রমণ্ডলে
    আবারও নক্ষত্র গবেষণায় নতুন তথ্য পাওয়া গেছে। Hubble Space টেলিস্কোপ কিছু নতুন নক্ষত্রের অসাধারণ ছবি ক্যাপচার করেছে, যেটি থেকে নক্ষত্র তৈরির এক অসাধারণ উদাহরণ দেখা যাচ্ছে। ছবিতে HOPS 150 এবং HOPS 153 প্রোটোস্টারগুলিকে চিহ্নিত করা
  • খুঁজে পাওয়া গেলো মাকড়সার মধ্যে এক নতুন অভিনব দিক এবং ক্ষমতা
    সম্প্রতি নতুন একটি গবেষণা মানুষকে হতভম্ব করেছে এবং নতুন চিন্তাভাবনা করতে বাধ্য করেছে। সম্প্রতি একটি গবেষণায় জানানো হয়েছে যে মাকড়সার পায়ের লোমের মাধ্যমে তারা বায়ুবাহিত গন্ধ শুঁকতে পারে এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে তারা এর মাধ্যমে তাদের সঙ্গীকে খুঁজতেও পারে
  • Snapdragon 8 Elite চিপসেটটির AI-বৈশিষ্ট্যগুলি মোবাইল ডিভাইসে যুক্ত হতে চলেছে
    মোবাইল ডিভাইসের জন্য উন্নতমানের কার্যক্ষমতার সাথে Snapdragon 8 Elite চিপসেটটি উন্মোচন করা হয়েছে। Snapdragon 8 Elite-চিপসেটটি এটির পূর্বসূরি Snapdragon 8 Gen 3-এর তুলনায় অনেক বেশী কার্যকরী।এই নতুন প্রসেসরটি বিভিন্ন AI-সমর্থিত বৈশিষ্ট্যগুলি নিয়ে উপস্থিত হয়েছে,যেটি ফ্লাগশিপ মোবাইল ডিভাইসগুলির কার্যক্ষমতা আরও অনেক বেশি উন্নতমানের করে তোলে
  • এক প্রভাবশালী অনু রূপে microRNA-এর কার্যকরী ভূমিকা
    Victor Ambros এবং Gary Ruvkun জিন নিয়ন্ত্রন সংক্রান্ত এক অপ্রত্যাশিত আবিষ্কারের জন্য নোবেল পুরষ্কার পেয়েছেন। গবেষকরা গবেষণায় সময় microRNA নামক এক ধরনের ছোটো অনুর আবিষ্কার করেছেন। যেটি শরীরে প্রোটিন উৎপাদনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানা যাচ্ছে। এই অনুটি এক কৃমির দ্বারা পাওয়া গিয়েছে। তবে পরবর্তী ক্ষেত্রে এটি মানব জগতেও উপস্থিত আছে বলে জানা গিয়েছে
  • আসন্ন সেপ্টেম্বর মাসে উত্তর গোলার্ধে দেখা যাবে এক অতি উজ্জ্বল শক্তিশালী মেরুপ্রভা
    চলতি অর্থ বছরের সেপ্টেম্বর মাসে পৃথিবীর মানুষ সাক্ষী হতে চলেছে এত অপূর্ব দৃশ্যের। এই সেপ্টেম্বর মাসে বিষুবের সময় উত্তর গোলার্ধে Aurora Borealis দেখা যায় যেটিকে মেরুপ্রভা বলাও হয়ে থাকে। উত্তর গোলার্ধে 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত হওয়ার কারণে ,গ্রীষ্মকালের তুলনায় বেশি অন্ধকার হয়ে থাকে,যার ফলে এই দৃশ্যটি আরো আকর্ষণীয় হয়ে ওঠে

Science - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »