Solar Eclipse 2019: কখন, কোথায় দেখা যাবে বছরের শেষ সূর্যগ্রহণ?

Solar eclipse 2019: 26 ডিসেম্বর 2019 সালের শেষ সূর্যগ্রহণের সাক্ষী থাকবেন দেশবাসী। ভারত, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, সৌদি আরব, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।

Solar Eclipse 2019: কখন, কোথায় দেখা যাবে বছরের শেষ সূর্যগ্রহণ?

Photo Credit: NASA/ Hinode/ XRT

26 ডিসেম্বর বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে

হাইলাইট
  • এটাই 2019 সালের শেষ সূর্যগ্রহণ
  • বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে
  • 26 ডিসেম্বর এই সূর্যগ্রহণ দেখা যাবে
বিজ্ঞাপন

2019 সাল শেষ হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। গোটা বিশ্বের মানুষ এখন বড়দিন আর নতুন বছর উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত। উৎসবের মরশুমের মাঝেই বছরের শেষ সূর্যগ্রহণের সাক্ষী থাকবেন ভারত সহ এশিয়ার একাধিক দেশের মানুষ। চলতি সপ্তাহের বৃহস্পতিবার, 26 ডিসেম্বর 2019 সালের শেষ সূর্যগ্রহণের সাক্ষী থাকবেন দেশবাসী। ভারত, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, সৌদি আরব, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।

বলয়গ্রাস সূর্যগ্রহণ কী?

পৃথিবী ও সূর্যের মধ্যে এক সরলরেখায় চাঁদ এসে গেলে সেই ছাড়ায় পৃথিবী পৃষ্ঠে পড়ে। এই মহাজাগতিক ঘটনার নাম সূর্যগ্রহণ। যদিও এই মুহূর্তে চাঁদ পৃথিবী থেকে কিছুটা দূরে থাকার কারণে চাঁদের প্রচ্ছায়া পৃথিবীর উপরে পড়বে। এর ফলে সূর্যকে একটি বলয়ের মতো দেখাবে।

কখন দেখা যাবে সূর্যগ্রহণ?

26 ডিসেম্বর ভারতীয় সময় সকাল 7 টা 59 মিনিট 53 সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে।  বলয়গ্রাস গ্রহণ শুরু হবে ভারতীয় সময় সকাল 9 টা 04 মিনিট 33 সেকেন্ডে। বলয়গ্রাস গ্রহণ শেষ হবে ভারতীয় সময় দুপুর 12 টা 30 মিনিট 55 সেকেন্ডে। এর পরে গ্রহণ শেষ হবে দুপুর 1 টা 35 মিনিট 40 সেকেন্ডে। দক্ষিণ ভারত, উত্তর/পূর্ব আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও উত্তর/পূর্ব অস্ট্রেলিয়া থেকে এই গ্রহণ দেখা যাবে।

গ্রহণ ভারতীয় সময়
সূর্যগ্রহণ শুরুর সময় 26 ডিসেম্বর, সকাল 07:59:53
বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু 26 ডিসেম্বর, সকাল 09:04:33
বলয়গ্রাসের সর্বোচ্চ পর্যায় 26 ডিসেম্বর, সকাল 10:47:46
বলয়গ্রাস সূর্যগ্রহণ শেষ 26 ডিসেম্বর, দুপুর 12:30:55
সূর্যগ্রহণ শুরুর সময় 26 ডিসেম্বর, দুপুর 13:35:40

অনলাইনে সূর্যগ্রহণ দেখবেন কীভাবে?

Slooh.com ওয়েবসাইট থেকে এই সূর্যগ্রহণ লাইভ স্ট্রিম করা হবে। এছাড়াও YouTube থেকে গ্রহণের দিন ভারতীয় সময় সকাল 8 টায় গ্রহণের অনলাইন স্ট্রিম শুরু হবে।

সুরক্ষিত উপায়ে সূর্যগ্রহণ দেখবেন কীভাবে?

নিজে চোখে সূর্যগ্রহণ দেখার আগে চোখের সঠিক সুরক্ষা অবশ্যই নিতে হবে। খালি চোখে সূর্যগ্রহণ দেখলে চিরতরে চোখের ক্ষতি হতে পারে।

আরও পড়ুন:

মঙ্গলপৃষ্ঠে বেলচা দিয়ে খুঁড়লেই মিলবে জল, জানাল নাসা

মঙ্গল গ্রহে শহর তৈরী করতে কত খরচ হবে? জানালেন ইলন মাস্ক

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »