Lunar Eclipse January 2020: কখন, কোথায় দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 8 জানুয়ারী 2020 10:36 IST
হাইলাইট
  • 10 জানুয়ারি নতুন দশকের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে
  • ভারতীয় সময় রাত 10টা 37মিনিটে গ্রহণ শুরু হবে
  • 4 ঘণ্টা 5 মিনিট এই গ্রহণ চলবে

Lunar Eclipse 2020: শুক্রবার আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবেন বিশ্ববাসী

10 জানুয়ারি নতুন দশকের প্রথম চন্দ্রগ্রহণ হবে। গোটা ভারত থেকেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। ভারত ছাড়াও এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বেশিরভাগ জায়গা থেকে দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। 4 ঘণ্টা 5 মিনিট এই গ্রহণ চলবে। শুক্রবার আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবেন বিশ্ববাসী। আংশিক গ্রহণে নির্দিষ্ট পরিমাণ সূর্যের আলো পৃথিবী টপকে চান্দ্রপৃষ্ঠে পড়বে। বছরের প্রথম চন্দ্রগ্রহণের সময় 4 ঘণ্টার কিছু বেশি সময় ধরে চাঁদের উপরে ছায়া ধীরে ধীরে সরতে থাকবে। চন্দ্রগ্রহণের চরম মুহূর্তে পৃথিবীর ছায়ায় চন্দ্রপৃষ্ঠের 90 শতাংশ ঢেকে যাবে। এই সময় অন্যান্য দিনের থেকে চাঁদের ঔজ্জ্বল্য অনেকটা কমে যাবে। 10 জানুয়ারি ছাড়াও 2020 সালে 5 জুন, 5 জুলাই ও 30 নভেম্বর চন্দ্রগ্রহণ দেখা যাবে।

আংশিক চন্দ্রগ্রহণ কী?

সূর্য ও চাঁদের মধ্যে থেকে একই সরলরেখায় পৃথিবী এলে চন্দ্রগ্রহণ হয়। আংশিক গ্রহণে নির্দিষ্ট পরিমাণ সূর্যের আলো পৃথিবী টপকে চান্দ্রপৃষ্ঠে পড়বে। বছরের প্রথম গ্রহণের সময় 4 ঘণ্টার কিছু বেশি সময় ধরে চাঁদের উপরে ছায়া ধীরে ধীরে সরতে থাকবে। গ্রহণের চরম মুহূর্তে পৃথিবীর ছায়ায় চন্দ্রপৃষ্ঠের 90 শতাংশ ঢেকে যাবে। এই সময় অন্যান্য দিনের থেকে চাঁদের ঔজ্জ্বল্য অনেকটা কমে যাবে। 10 জানুয়ারি ছাড়াও 2020 সালে 5 জুন, 5 জুলাই ও 30 নভেম্বর চন্দ্রগ্রহণ দেখা যাবে।

কখন আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে?

2020 সালের 10 জানুয়ারি আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। শুক্রবার ভারতীয় সময় রাত 10টা 37মিনিটে গ্রহণ শুরু হবে। গ্রহণ শেষ হবে 11 জানুয়ারি রাত 2টো 42মিনিটে।

ভারত সহ গোটা এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার বেশিরভাগ অংশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে

কোথায় দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ?

ভারত থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। এছাড়াও এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়া থেকে এই গ্রহণ দেখা যাবে। অনলাইনেও এই চন্দ্রগ্রহণ সরাসরি দেখা যাবে। শুক্রবারের চন্দ্রগ্রহণ অনলাইনে সরাসরি দেখতে গ্রহণ শুরুর পরে নীচের প্লে বাটনে ক্লিক করুন।

Advertisement

চন্দ্রগ্রহণ দেখা আগে কী সাবধানতা নেওয়া প্রয়োজন?

সূর্যগ্রহণ দেখার জন্য বিশেষ চশমা ব্যবহার হলেও খালি চোখেই চন্দ্রগ্রহণ দেখা সম্ভব। এই জন্য বিশেষ প্রস্তুতির প্রয়োজন নেই।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.