কেন চূড়ান্ত হতাশায় ভুগছেন Facebook কর্মীরা?

একের পর এক ডাটা কান্ডে জর্জরিত Facebook। এর ফলেই হতাশায় ভুগছেন কোম্পানির কর্মীরা। ইতিমধ্যেই একাধিক শীর্ষস্থানীয় কর্মী কোম্পানি ছেড়েছেন বলে এক রিপোর্টে জানানো হয়েছে।

কেন চূড়ান্ত হতাশায় ভুগছেন Facebook কর্মীরা?
বিজ্ঞাপন

হতাশার শেষ সীমায় পৌঁছেছেন Facebook কর্মীরা। একের পর এক ডাটা কান্ডে জর্জরিত Facebook। এর ফলেই হতাশায় ভুগছেন কোম্পানির কর্মীরা। ইতিমধ্যেই একাধিক শীর্ষস্থানীয় কর্মী কোম্পানি ছেড়েছেন বলে এক রিপোর্টে জানানো হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালে এক রিপোর্টে জানানো হয়েছে গত বছর কোম্পানির ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী ছিলেন 52 শতাংশ কর্মী। এই বছর সেই সংখ্যা এক ধাক্কায় কমে 32 শতাংশে নেমে এসেছে।

রিপোর্টে জানানো হয়েছে, “Facebook কর্মীদের জন্য অত্যন্ত কঠিন একটি বছর এটি। গত এক বছরে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা কোম্পানির কর্মীদের মানসিকভাবে দুর্বল করে দিয়েছে।”

কোম্পানির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর থেকেই হু হু করে পড়েছে Facebook শেয়ারের দাম। সম্প্রতি নতুন গ্রাহকদের আকৃষ্ট করতেও ব্যার্থ হয়েছে মার্কিন কোম্পানিটি। এই সবের প্রভাব পড়ছে কর্মীদের মানসিকতায়।

ইতিমধ্যেই কোম্পানি ছেড়েছেন Instagram প্রতিষ্ঠাতা কেভিন সিস্ট্রোম। এছাড়াও Facebook ছেড়েছেন WhatsApp এর দুই প্রতিষ্ঠাতা ব্রিয়ান আক্টন আর ইয়ান কোউম। প্রসঙ্গত গত কয়েক বছরে Instagram আর WhatsApp কিনে নিয়েছিল Facebook।

30 সেপ্টেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে মোট 5.1 বিলিয়ান মার্কিন ডলার (প্রায় 36,800 কোটি টাকা) লাভ করেছে ফেসবুক।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »