ডিসপ্লে সহ স্মার্ট স্পিকার লঞ্চ করল Facebook

Portal এ রয়েছে Amazon Alexa সাপোর্ট। এর এর ফলেই একটি স্মার্ট স্পিকারের কাজ করবে এই ডিভাইস। Portal কে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে অথবা টাইমার শুরু করা, শপিং লিস্ট তৈরী করার মতো কাজ করা যাবে পোর্টাল দিয়ে।

ডিসপ্লে সহ স্মার্ট স্পিকার লঞ্চ করল Facebook
হাইলাইট
  • স্মার্ট স্পিকারের দুনিয়ায় প্রবেশ করল সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুক
  • Portal এর দাম 199 মার্কিন ডলার (প্রায় 14,400 টাকা)
  • Portal+ এর দাম 349 মার্কিন ডলার (প্রায় 25,100 টাকা)
বিজ্ঞাপন

স্মার্ট স্পিকারের দুনিয়ায় প্রবেশ করল সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুক। মার্কিন যুক্তরাষ্ট্রে Portal ও  Portal+ নামে দুটি স্মার্ট ভিডিও চ্যাট ডিভাইস লঞ্চ করেছে ক্যালিফোর্নিয়ার কোম্পানিটি।

Portal এর দাম 199 মার্কিন ডলার (প্রায় 14,400 টাকা)। অন্যদিকে  Portal+ এর দাম 349 মার্কিন ডলার (প্রায় 25,100 টাকা)। বুধবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সব বড় রিটেল চেনে Portal আর  Portal+ বিক্রি শুরু হয়েছে।
Portal এ রয়েছে একটি 1280x800 পিক্সেলস 10 ইঞ্চি ডিসপ্লে। অন্যদিকে  Portal+ এ থাকছে 1920x1080 পিক্সেলস 15 ইঞ্চি ডিসপ্লে।

Portal বা  Portal+ ব্যবহার করে একসাথে সাত জনের সাথে গ্রুপ কল করা যাবে। Portal আর  Portal+ এর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স নিজে থেকেই প্যান বা যুম করে ভিডিও কলের সময় সবাইকে ফ্রেমের মধ্যে ঢুকিয়ে নেবে।

“Hey Portal” বলে Portal থেকে হ্যান্ডসফ্রি কল করা যাবে। Portal এ রয়েছে Amazon Alexa সাপোর্ট। এর এর ফলেই একটি স্মার্ট স্পিকারের কাজ করবে এই ডিভাইস। Portal কে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে অথবা টাইমার শুরু করা, শপিং লিস্ট তৈরী করার মতো কাজ করা যাবে পোর্টাল দিয়ে।

Facebook জানিয়েছে পোর্টাল থেকে করা সব কল এনক্রিপটেড থাকবে। এছাড়াও Facebook অ্যাক্টিভিটি লগ থেকে Portal এ ব্যবহার করা সব ভয়েস হিস্ট্রি ডিলিট করা যাবে।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »