30,000 টাকা পাবে প্রত্যেক নাগরিক, AI থেকে লাভের ভাগ আমজনতাকে দেবে এই দেশ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 19 অগাস্ট 2026 15:38 IST
হাইলাইট
  • তাইওয়ানের প্রতিটি নাগরিককে এককালীন টাকা দেওয়ার প্ল্যান করছে সরকার
  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণেই তাইওয়ানের অর্থনীতির প্রবৃদ্ধি ঘটেছে
  • চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটির অর্থনীতি 14.5 শতাংশ বৃদ্ধি পেয়েছে

Taiwan’s economy is booming thanks to rising global demand for AI

Photo Credit: Unsplash/Alexander Mils

তাইওয়ান সরকার দেশের প্রত্যেক নাগরিককে 10,000 নিউ তাইওয়ান ডলার আর্থিক সহায়তা দেওয়ার প্ল্যান করছে। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় 30,000 টাকা। আগামী বছর থেকেই তাইওয়ানের সমস্ত মানুষকে এককালীন ওই টাকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। সে দেশের প্রেসিডেন্ট জানিয়েছেন, 2027 সালের জন্য প্রস্তাবিত বাজেটে 235.7 নিউ তাইওয়ান ডলার (7.4 বিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ রাখা হবে। ইউনিভার্সাল বেসিক ইনকাম বা সার্বজনীন মৌলিক আয়ের ধারণায় দেশের প্রতিটি নাগরিক অর্থ পাবেন। কিন্তু প্রশ্ন উঠতেই পারে, তাইওয়ানের মতো ছোট্ট দেশ এমন বিপুল পরিমাণ অর্থের ব্যবস্থা কীভাবে করবে? 

AI শিল্পের প্রসারে সমৃদ্ধ হচ্ছে তাইওয়ানের অর্থনীতি

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণেই তাইওয়ানের অর্থনীতির প্রসার ঘটেছে। সেখানকার সেমিকন্ডাক্টর শিল্প কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম চালিকাশক্তি। আধুনিক এবং জটিল চিপসেট উৎপাদনে তাইওয়ান সমস্ত দেশের থেকে এগিয়ে। বিশ্বের প্রায় 60 শতাংশ ওয়েফার ফাউন্ড্রি এবং 90 শতাংশের বেশি উন্নত মাইক্রোচিপ তাইওয়ানেই তৈরি হয়।

Advertisement

বিগত কয়েক বছরে এআই শিল্পের দ্রুত বিস্তারের কারণে জিপিইউ ও এনপিইউ-এর চাহিদা আকাশ ছুঁয়েছে। বড় এআই মডেল ও ডেটা সেন্টার চালাতে উন্নত চিপ ছাড়া বিকল্প নেই। তাই এআই চিপসেট, সার্ভার, ও কম্পিউটিং ইক্যুইপমেন্টের চাহিদা বেড়ে যাওয়ার ফলে তাইওয়ানের সেমিকন্ডাক্টর এবং প্রযুক্তি শিল্প থেকে বিপুল পরিমাণ রাজস্ব এসেছে সরকারের কোষাগারে।

চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটির অর্থনীতি 14.5 শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকার পুরো বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়িয়ে 11.05 শতাংশ করেছে। এআই নির্ভর শিল্প থেকে ক্রমশ বাড়তে থাকা অতিরিক্ত কর সংগ্রহই নাগরিকদের হাতে নগদ টাকা তুলে দেওয়ার পরিকল্পনার অন্যতম ভিত্তি। এর জন্য খোলা বাজার থেকে সরকারকে আলাদা করে ঋণ নিতে হচ্ছে না।

প্রেসিডেন্ট জানান, তাইওয়ানের অর্থনীতিতে প্রযুক্তি ও এআই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, দেশের লাখ লাখ মানুষ টেকনোলজি সেক্টরের বাইরে কাজ করেন। তাই এককালীন টাকা দেওয়ার উদ্দেশ্য, আর্থিক সমৃদ্ধির সুফল প্রযুক্তি শিল্পের বাইরের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌছে দেওয়া।

Advertisement

যারা অর্থ পাবেন, তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী টাকা খরচ করতে পারবে। সরকার অবশ্য ওই টাকা শিক্ষাক্ষেত্র, প্রবীণদের যত্ন, পারিবারিক খরচ, ও স্থানীয় ব্যবসা থেকে কেনাকাটার পিছনে ব্যয়ের পরামর্শ দিয়েছে। তবে এখনও জানা যায়নি যে, এই অর্থ পাওয়ার জন্য কোনও যোগ্যতার মানদন্ড থাকবে কিনা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.