করোনায় ঘর বন্দি কয়েকশো কোটি মানুষ, বিশ্বব্যাপী হুহু করে বাড়ছে WhatsApp ব্যবহার

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 27 মার্চ 2020 17:48 IST
হাইলাইট
  • WhatsApp ব্যবহার 41 শ্তাংশ বেড়েছে
  • Facebook ব্যবহার বেড়েছে 37 শতাংশ
  • চিনে WeChat এর জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে

অন্য সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির তুলনায় WhatsApp-এর জনপ্রিয়তা অনেকটা বেশি বেড়েছে

বিশ্বব্যাপী COVID-19 সংক্রমণ ছড়িয়ে পড়ার পরে WhatsApp ব্যবহার হুহু করে বেড়েছে। সম্প্রতি এক সমীক্ষায় জানা গিয়েছে সম্প্রতি জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ ব্যবহার প্রায় 40 শতাংশ বেড়ে গিয়েছে। অন্য সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির তুলনায় WhatsApp-এর জনপ্রিয়তা অনেকটা বেশি বেড়েছে। করোনাভাইরাস অতিমারির শুরুর দিকে 27 শতাংশ ব্যবহার বাড়লেও সম্প্রতি WhatsApp ব্যবহার প্রায় 40 শতাংশ বেড়েছে। সব সোশ্যাল মিডিয়ায় ব্যবহার বেড়েছে প্রায় 61 শতাংশ। এছাড়াও ওয়েব ব্রাউজিং 70 শতাংশ ও টিভি দেখা 63 শতাংশ বেড়েছে।

Kantar নামের একটি পরামর্শদাতা সংস্থা 4 মার্চ থেকে 24 মার্চের মধ্যে 25,000 মানুষের মধ্যে সমীক্ষায় জানিয়েছে শুরুতে 27 শতাংশ ব্যবহার বাড়লেও পরে WhatsApp ব্যবহার 41 শতাংশ বেড়েছে। স্পেনে করোনাভাইরাস অতিমারির সময় গ্রাহকরা প্রতিদিন 76 শতাংশ বেশি সময় WhatsApp ব্যবহার করছেন।

Advertisement

করোনাভাইরাস সংক্রমণ ট্র্যাকিংয়ে নতুন অ্যাপ নিয়ে এল কেন্দ্র

WhatsApp -এর ব্যবহার বিপুল পরিমাণে বাড়ার সঙ্গে সঙ্গেই Facebook ব্যবহার বেড়েছে 37 শতাংশ। 18.34 বছরের গ্রাহকদের মধ্যে মেসেজিং অ্যাপ ব্যবহারের প্রবণতা বেড়েছে। 35 বছরের কম বয়সের গ্রাহকদের মধ্যে WhatsApp, Facebook ও Instagram ব্যবহার প্রায় 50 শতাংশ বেড়েছে। চিনে WeChat ও Weibo -র মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহার প্রায় 58 শতাংশ বেড়ে গিয়েছে।

সমীক্ষায় জানানো হয়েছে বিপুল পরিমাণে জনপ্রিয়তা বাড়লেও সোশ্যাল মিডিয়ার খবরের গ্রহণযোগ্যতা বাড়েনি। পরিবর্তে সঠিক খবরের জন্য মানুষ এখনও টিভি চ্যানেল, খবরের কাগজে ভরসা রাখছেন। মাত্র 11 শতাংশ মানুষ সোশ্যাল মিডিয়ার খবরকে বিশ্বাসযোগ্য বলে মনে করছেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, coronavirus, COVID 19, Facebook, social media, Kantar
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
  2. ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
  3. Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
  4. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
  5. Airtel বাম্পার অফার আনল, একটা রিচার্জের সঙ্গে পরের মাস সম্পূর্ণ ফ্রি
  6. Flipkart দিওয়ালি সেল কালকেই শেষ, হাজার হাজার টাকা ছাড়ে ফোন কেনার শেষ সুযোগ
  7. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  8. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  9. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  10. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.