বিশ্বের বাজারের পর এবার ভারতের বাজারে আসতে চলেছে বাজেটের মধ্যে উপলব্ধ নতুন এক ট্যাব - Infinix XPad

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 12 সেপ্টেম্বর 2024 08:56 IST
হাইলাইট
  • ভারতে Infinix কোম্পানী সর্বপ্রথম লঞ্চ করতে চলেছে তাদের নতুন ট্যাবলেট
  • ট্যাবলেটটি MediaTek Helio G99 SoC প্রসেসর দ্বারা চালিত হবে
  • ট্যাবটি 7000 mAh ব্যাটারী দ্বারা চালিত হতে চলেছে

ভারতের বাজারে Infinix কোম্পানী নিয়ে আসতে চলেছে তাদের সর্বপ্রথম আকর্ষণীয় ট্যাবলেট Infinix XPad। কোম্পানীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে আগামী 13 ই সেপ্টেম্বর ভারতে তাদের Infinix XPad ট্যাবটি লঞ্চ করা হবে। 11 ইঞ্চি স্ক্রিন দ্বারা সজ্জিত কোম্পানীর সর্বপ্রথম ট্যাবটি ইতিমধ্যেই বিশ্বের বাজারে প্রকাশিত হয়েছে। ট্যাবটি MediaTek Helio G99 SoC প্রসেসর দ্বারা চালিত হবে। এটিতে 4জিবি RAM এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখযোগ্য ভাবে উন্মোচিত নতুন ট্যাবটি 7000 mAh ব্যাটারী দ্বারা চালিত হতে চলেছে। শোনা যাচ্ছে যে, উৎসাহিত গ্রাহকদের জন্য বাজেটের মধ্যে অসাধারণ প্রযুক্তি সমৃদ্ধ ট্যাবটি তুলে ধরতে চলেছে infinix কোম্পানী।

Infinix XPad এর দাম এবং ডিজাইন:

ইনফিনিক্স কোম্পানী জানিয়েছে যে, তাদের উপস্থাপিত নতুন ট্যাবটি ইউনি বডি মেটাল ডিজাইনের সাথে উপস্থিত হতে চলেছে। ভারতে Infinix XPad ট্যাবটি 3টি রঙের বিকল্পে পাওয়া যাবে -ফ্রস্ট ব্লু, টাইটান গোল্ড এবং স্টেলার গ্রে রঙের বিকল্পে উপলব্ধ হবে। এখনো পর্যন্ত ট্যাবটির দাম জানা যায়নি তবে কোম্পানীর জানিয়েছে যে,ট্যাবটি লঞ্চের সময় এটির দাম জানা যাবে।

Infinix XPad ট্যাবলেটটির বৈশিষ্ট্য:

বিশ্বের বাজারে উন্মোচিত ট্যাবটির মতো Infinix XPad ট্যাবটি একটি 11 ইঞ্চি FHD+ স্ক্রীন দ্বারা সজ্জিত থাকবে। এটির পিক্সেল রেজোলিউশন 1920×1200। এটির রিফ্রেশ রেট 90Hz এবং স্ক্রিন থেকে বডির অনুপাত 83%।
ইতিমধ্যেই আমরা সকলেই জানি যে, Infinix Xpad ট্যাবটি MediaTek Helio G99 SoC প্রসেসর দ্বারা চালিত হবে।

ক্যামেরার ক্ষেত্রে ইনফিনেক্সের নতুন ট্যাবটিতে LED ফ্ল্যাশ লাইট সহ পিছনের এবং সামনের উভয় ক্যামেরার ক্ষেত্রে 8 মেগাপিক্সেল ক্যামেরা অন্তর্ভুক্ত করা থাকবে।

ট্যাবটি 18W এর চার্জিং সহ একটি 7000 mAh ব্যাটারী দ্বারা চালিত হতে চলেছে। এছাড়াও সংযোগের ক্ষেত্রে এটিতে কোয়াড স্পীকার, WiFi, USB Type-C পোর্ট এবং 4g LTE এর সমর্থন আছে। এছাড়াও কোম্পানীর পক্ষ থেকে হাইলাইট করা হয়েছে যে,এটিতে ChatGPT- দ্বারা চালিত ভয়েস অ্যাসিস্ট্যান্টও যুক্ত করা থাকবে।

Advertisement

বর্তমানে ইনফিনিক্স এর নতুন ট্যাবটির আর কোনো বৈশিষ্ট্য সমন্ধে জানতে পারা যায়নি , তবে এটির লঞ্চের পর বিস্তারিত বিবরন জানা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Infinix XPad, Infinix, XPad
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.