iPad Pro কে টেক্কা দিতে বিক্রি শুরু হল Microsoft Surface Go

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 জানুয়ারী 2019 11:26 IST
হাইলাইট
  • ভারতে বিক্রি শুরু হল Microsoft Surface Go
  • Surface Go, ভারতে এই ডিভাইসের দাম 38,599 টাকা
  • 8GB RAM আর 128GB স্টোরেজে কিনতে খরচ হবে 50,999 টাকা

10 ইঞ্চি 4GB RAM আর 64GB স্টোরেজে Microsoft Surface Go এর দাম 38,599 টাকা

ডিসম্বরে শুরু হয়েছিল প্রি-অর্ডার। এবার ভারতে বিক্রি শুরু হল Microsoft Surface Go। শুধুমাত্র Flipkart থেকে কেনা যাবে Surface Go, ভারতে এই ডিভাইসের দাম 38,599 টাকা।

Apple iPad Pro আর Samsung Galaxy Tab S4 কে টাক্কা দিতে ভারতে Surface Go লঞ্চ করেছে Microsoft। 10 ইঞ্চি 4GB RAM আর 64GB স্টোরেজে Microsoft Surface Go এর দাম 38,599 টাকা। তবে 8GB RAM আর 128GB স্টোরেজে কিনতে খরচ হবে 50,999 টাকা। Microsoft Surface Go এর ওজন 522 গ্রাম।

Advertisement

 

আরও পড়ুন: Jio Happy New Year Offer: দশটি অজানা তথ্য

কোম্পানির Surface লাইন আপের ডিজাইন ব্যবহার হয়েছে Surface Go ট্যাবলেটে। 2014 সালে লঞ্চ হওয়া Surface Pro ট্যাবলেটে ছোট ভার্সান Surface Go। Surface Go তে 3:2 অ্যাসপেক্ট রেশিওর PixelSense ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ট্যাবলেটে কোম্পানির সিগ্নেচার কিকস্ট্যান্ডের সাথেই থাকবে আলটিমেট পজিশান। Surface Go এর ফ্রন্ট ক্যামেরায় ফেসিয়াল রিকগনিশান টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

Advertisement

ডেস্কটপ ডকে কানেক্ট করে চার্জ দেওয়ার জন্য Surface Go তে একটি Surface কানেকটার পোর্ট ব্যবহার করেছে Microsoft। এছাড়াও ট্যাবলেটের USB Type-C 3.1 পোর্টের মাধ্যমে Surface Go চার্জ করা যাবে। অন্যান্য Surface ডিভাইসের মতোই Surface Go তেও ম্যাগনেশিয়াম  ডিজাইন ব্যবহার করা হয়েছে।

 

আরও পড়ুন: পাঁচ পাঁচটা ক্যামেরা! বাজার কাঁপাতে আসছে Nokia 9 PureView

Advertisement

Microsoft Surface Go এর ভিতরে রয়েছে একটি 7th generation Intel Pentium Gold 4415Y প্রসেসার। 4GB RAM আর 64GB eMMC স্টোরেজ ও 8GB RAM আর 128GB SSD স্টোরেজ ভেরিয়েন্টে Surface Go পাওয়া যাবে। পরের ভেরিয়েন্টের দাম 549 মার্কিন ডলার (প্রায় 37,800 টাকা)। আপাতত শুধুমাত্র WiFi ভেরিয়েন্টে Surface Go লঞ্চ হয়েছে। কোম্পানি জানিয়েছে ভবিষ্যতে LTE ভেরিয়েন্টের Surface Go বাজারে আনা হবে।

Surface Go তে Windows 10 S অপারেটিং সিস্টেম চলবে। অর্থাৎ গ্রাহকরা শুধুমাত্র EDGE ব্রাউজার ও Microsoft স্টোরের অ্যাপ ব্যবহার করতে পারবেন। যদিও বিনামূল্যে এই ট্যাবলেট Windows 10 Home এ আপগ্রেড করে নেওয়া যাবে। 

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Microsoft Surface Go, Flipkart
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  2. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  3. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  4. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  5. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  6. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  7. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  8. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  9. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  10. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.