ভারতে Microsoft Surface Go ট্যাবলেটের প্রি-অর্ডার শুরু হল

Flipkart থেকেই Microsoft এর নতুন এই ট্যাবলেট প্রি-অর্ডার করা যাবে। আগামী 27 ডিসেম্বর ভারতে Flipkart থেকে এই ট্যাবলেট বিক্রি শুরু হবে।

ভারতে Microsoft Surface Go ট্যাবলেটের প্রি-অর্ডার শুরু হল

Surface Go এর দাম শুরু হচ্ছে 37,999 টাকা থেকে

হাইলাইট
  • ভারতে Microsoft Surface Go ট্যাবলেটের প্রি-অর্ডার শুরু হল
  • 10 ইঞ্চি Surface Go ট্যাবলেটটি দেখতে অনেকটাই Surface Pro এর মতো
  • Surface Go এর দাম শুরু হচ্ছে 37,999 টাকা থেকে
বিজ্ঞাপন

ভারতে Microsoft Surface Go ট্যাবলেটের প্রি-অর্ডার শুরু হল। । 10 ইঞ্চি Surface Go ট্যাবলেটটি দেখতে অনেকটাই Surface Pro এর মতো। Surface Go এর দাম শুরু হচ্ছে 37,999 টাকা থেকে। পিক্সেল সেন্স ডিসপ্লে, ডিজাইন, কিকস্ট্যান্ড কি-বোর্ড সহ Surface Pro এর সব ফিচার এই ট্যাবলেটে পাওয়া যাবে। তবে দাম কম রাখার জন্য ট্যাবলেটের ভিতরে কম দামের যন্ত্রাংশ ব্যবহার করেছে Microsoft। সম্প্রতি Flipkart এ নতুন এক পেজে #OnTheGo হ্যাশট্যাগ ব্যবহার হয়েchil।  Flipkart থেকেই Microsoft এর নতুন এই ট্যাবলেট প্রি-অর্ডার করা যাবে। আগামী 27 ডিসেম্বর ভারতে Flipkart থেকে এই ট্যাবলেট বিক্রি শুরু হবে।

কোম্পানির Surface লাইন আপের ডিজাইন ব্যবহার হয়েছে Surface Go ট্যাবলেটে। 2014 সালে লঞ্চ হওয়া Surface Pro ট্যাবলেটে ছোট ভার্সান Surface Go। Surface Go তে 3:2 অ্যাসপেক্ট রেশিওর PixelSense ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ট্যাবলেটে কোম্পানির সিগ্নেচার কিকস্ট্যান্ডের সাথেই থাকবে আলটিমেট পজিশান। Surface Go এর ফ্রন্ট ক্যামেরায় ফেসিয়াল রিকগনিশান টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

ডেস্কটপ ডকে কানেক্ট করে চার্জ দেওয়ার জন্য Surface Go তে একটি Surface কানেকটার পোর্ট ব্যবহার করেছে Microsoft। এছাড়াও ট্যাবলেটের USB Type-C 3.1 পোর্টের মাধ্যমে Surface Go চার্জ করা যাবে। অন্যান্য Surface ডিভাইসের মতোই Surface Go তেও ম্যাগনেশিয়াম  ডিজাইন ব্যবহার করা হয়েছে।

Microsoft Surface Go এর ভিতরে রয়েছে একটি 7th generation Intel Pentium Gold 4415Y প্রসেসার। 4GB RAM আর 64GB eMMC স্টোরেজ ও 8GB RAM আর 128GB SSD স্টোরেজ ভেরিয়েন্টে Surface Go পাওয়া যাবে। পরের ভেরিয়েন্টের দাম 549 মার্কিন ডলার (প্রায় 37,800 টাকা)। আপাতত শুধুমাত্র WiFi ভেরিয়েন্টে Surface Go লঞ্চ হয়েছে। কোম্পানি জানিয়েছে ভবিষ্যতে LTE ভেরিয়েন্টের Surface Go বাজারে আনা হবে।

Surface Go তে Windows 10 S অপারেটিং সিস্টেম চলবে। অর্থাৎ গ্রাহকরা শুধুমাত্র EDGE ব্রাউজার ও Microsoft স্টোরের অ্যাপ ব্যবহার করতে পারবেন। যদিও বিনামূল্যে এই ট্যাবলেট Windows 10 Home এ আপগ্রেড করে নেওয়া যাবে। 

 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Well-designed and extremely portable
  • Flexibility of Windows
  • Excellent display
  • Bad
  • Underwhelming battery life
  • Not great as a pure tablet
Display 10.00-inch
Processor Intel Pentium Gold 4415Y
Front Camera 5-megapixel
Resolution 1800x1200 pixels
RAM 8GB
OS Windows 10 S
Storage 128GB
Rear Camera 8-megapixel
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »