5,000 টাকা ছাড়ে OnePlus Pad 4 এর সেল শুরু, সঙ্গে 5,499 টাকার উপহার ফ্রি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 7 মে 2026 14:02 IST
হাইলাইট
  • Oneplus Pad 4 প্রথম সেলে 5,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে
  • ট্যাবের সঙ্গে 5,499 টাকার Stylo Pro পেন বিনামূল্যে দেওয়া হচ্ছে
  • এটি ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত ট্যাব

OnePlus Pad 4 features a 13.2-inch 3.4K LCD screen with a 144Hz refresh rate

OnePlus Pad 4 সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল। এই সপ্তাহ থেকে ফ্ল্যাগশিপ ট্যাবলেটের বিক্রি আরম্ভ হয়েছে। প্রথম সেলে 5,000 টাকা ডিসকাউন্ট অফার করছে ওয়ানপ্লাস। ট্যাবটির সঙ্গে বিনামূল্যে Stylo Pro পেন পাওয়া যাচ্ছে, যার দাম 5,499 টাকা। এটি দেশের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত ট্যাব। ডিভাইসটি এমনভাবে তৈরি হয়েছে, যাতে অনেক ইউজারের কাছে ল্যাপটপের বিকল্প হয়ে উঠতে পারে। OnePlus Pad 4-এর অন্যতম আকর্ষণ হল পাওয়ারফুল 13,380mAh ব্যাটারি। এতে 13.2 ইঞ্চির ট্রু কালার ডিসপ্লে, VC কুলিং সিস্টেম, 80W ফ্ল্যাশ চার্জ, 120 FPS গেমিং, Dolby Vision, আটটি স্পিকার, ও প্রচুর AI নির্ভর প্রোডাক্টিভিটি টুলস পাওয়া যাবে।

OnePlus Pad 4 দাম ও সেল অফার

OnePlus Pad 4-এর বেস 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ 59,999 টাকায় লঞ্চ হয়েছে। 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ কিনতে 64,999 টাকা খরচ হবে। কোম্পানির তরফে ক্রেতাদের 5,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফলে দুই মেমোরি অপশনের দাম যথাক্রমে 54,999 টাকা এবং 59,999 টাকায় নেমে আসবে।

এছাড়াও, লিমিটেড পিরিয়ড অফারে OnePlus Pad 4-এর সাথে OnePlus Stylo Pro কমপ্লিমেন্টারি পাওয়া যাচ্ছে। এটি ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইট, ওয়ানপ্লাস স্টোর অ্যাপ, অ্যামাজন, এবং ফ্লিপকার্ট-সহ ভারতের শীর্ষস্থানীয় অনলাইন ঐ অফলাইন স্টোরে বিক্রি হচ্ছে।

স্পেসিফিকেশনের কথা বললে, ওয়ানপ্লাস প্যাড 4-এর সামনে 13.2 ইঞ্চির 12-বিট এলসিডি ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 540 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 3.4K রেজোলিউশন (3,392 x 2,400 পিক্সেল), ও 1,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ট্যাবলেটের পিছনে 13 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

ওয়ানপ্লাস দাবি করছে, তাদের নতুন ট্যাব ফুল চার্জে 20 ঘন্টা ভিডিও প্লেব্যাক, 7 ঘন্টা গেমিং টাইম, ও 54 দিনের স্ট্যান্ডবাই অফার করবে। এতে ব্যবহৃত স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 41,86,268 স্কোর করেছে। চিপটি LPDDR5X র‍্যাম ও হাই-পারফরম্যান্স UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত।

OnePlus Pad 4 ডেক্সটপ বা ল্যাপটপের অনেক কাজ করতে সক্ষম। এতে AI রাইটার, AI সামারি, AI ট্রান্সলেট, এবং AI পেইন্টারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার আছে। বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও ট্যাবটি মাত্র 5.94 মিমি পুরু। সফটওয়্যারের দিক থেকে এই ফ্ল্যাগশিপ ট্যাবলেটে Android 16 ভিত্তিক OxygenOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent display and stellar audio
  • Exceptional performance
  • Open Canvas makes multitasking useful
  • Battery lasts long
  • Bad
  • Display is reflective in bright light
  • On the more expensive side
 
KEY SPECS
Display 13.20-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 8-megapixel
Resolution 3392x2400 pixels
RAM 8GB
OS Android 16
Storage 256MB
Rear Camera 13-megapixel
Battery Capacity 13380mAh
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi: ভারতে আসছে রেডমির স্পিড ফোন, গেমিং-পারফরম্যান্সে তুলবে ঝড়? টিজারে বাড়ছে রহস্য
  2. OnePlus Nord CE 6 সিরিজের দুই দুর্দান্ত ফোন লঞ্চ হল, 8,000mAh ব্যাটারি, সুন্দর ফিচার্স অবাক করা দামে
  3. 5,000 টাকা ছাড়ে OnePlus Pad 4 এর সেল শুরু, সঙ্গে 5,499 টাকার উপহার ফ্রি
  4. Vivo X300 FE ভারতে দুর্ধর্ষ ক্যামেরা, বড় ব্যাটারি, একঝাঁক ফিচার্সের সাথে লঞ্চ হল
  5. iPhone 17: বিশ্বে সবচেয়ে বেশি বিকোচ্ছে  এই 10 স্মার্টফোন, এক নম্বরে কে জানলে চমকে উঠবেন
  6. Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরার সাথে লঞ্চ হল, ফোনেই DSLR-এর মতো ছবি
  7. Sony Xperia 1 VIII ক্যামেরায় বাজি রেখে জুনে লঞ্চ হবে, দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  8. WhatsApp থেকে আচমকা গায়েব জনপ্রিয় ফিচার, ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
  9. 3,000 টাকা ছাড়ে নতুন iQOO Neo 10 ফোনের সেল শুরু, 120W চার্জিং, 32MP সেলফি ক্যামেরা সহ সেরা ফিচার্স
  10. ফোন ঠিক কতটা চার্জ দিলে ব্যাটারি ভাল থাকবে? আসল সত্যি জানলে চমকে যাবেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.