OnePlus Pad Lite কম দামে দেশে লঞ্চ হল, কোম্পানি দিচ্ছে অতিরিক্ত 3,000 টাকা ছাড়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 জুলাই 2025 19:17 IST
হাইলাইট
  • OnePlus Pad Lite শক্তিশালী 9340mAh ব্যাটারি পেয়েছে
  • ট্যাবটিতে হাই-রেজ অডিও ও কোয়াড স্পিকার আছে
  • OnePlus Pad Lite-এ 11 ইঞ্চি ডিসপ্লে রয়েছে

OnePlus Pad Lite অ্যারো ব্লু রঙে উপলব্ধ

Photo Credit: OnePlus

OnePlus Pad Lite বুধবার ভারতে লঞ্চ হল। এই বাজেট ট্যাবটি সম্প্রতি গ্লোবাল মার্কেটে এসেছে। আর আজ এ দেশের বাজারে পা রাখল। এই নতুন ট্যাবলেটের প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই পাওয়ারফুল 9340mAh ব্যাটারির কথা উল্লেখ করতে হয়, যা 33W ফাস্ট চার্জিং সমর্থন করে। ট্যাবটি কোয়াড-স্পিকার ও হাই-রেজ অডিয়ো গোল্ড স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন অফার করে। ডিভাইসটির 11 ইঞ্চি আই-কেয়ার স্ক্রিনে 1 বিলিয়ন কালার ও 500 নিট ব্রাইটনেসের সাপোর্ট রয়েছে। OnePlus Pad Lite ওয়াই-ফাই ও LTE (4G সিম) ভেরিয়েন্টে উপলব্ধ। Wi-Fi মডেলটির দাম অনেকটা কম রাখা হয়েছে।

OnePlus Pad Lite স্পেসিফিকেশন ও ফিচার্স

OnePlus Pad Lite ট্যাবে MediaTek Helio G100 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 6 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ (Wi-Fi) ও 8 জিবি র‍্যাম + 128 জিবি ইন্টারনাল স্টোরেজের (Wi-Fi + 4G LTE) সাথে যুক্ত। সামনে ও পিছনে উভয় দিকে 5 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা রয়েছে। ট্যাবটি Android 15-ভিত্তিক OxygenOS 15.0.1 কাস্টম অপারেটিং সিস্টেমে রান করে। সিকিউরিটির জন্য ফেস আনলক ফিচার আছে।

ওয়ানপ্লাস প্যাড লাইটের সামনে 11 ইঞ্চি ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট 90 হার্টজ, ব্রাইটনেস 500 নিট, পিক্সেল ডেনসিটি 207 পিপিআই, এবং রেজোলিউশন FHD+ (1920x1200 পিক্সেল)। ট্যাবটি ফ্লিকার ফ্রি এবং লো ব্লু লাইট নির্গমনের জন্য TÜV Rheinland সার্টিফিকেশনের সাথে এসেছে। এছাড়া, ওয়ানপ্লাসের নতুন ট্যাবলেটে ব্লুটুথ 5.4, SBC, AAC, aptX, aptX HD এবং LDAC অডিও কোডেক সাপোর্ট আছে।

ভারতে OnePlus Pad Lite এর দাম

OnePlus Pad Lite ট্যাবের 6 জিবি র‍্যাম + 128 জিবি Wi-Fi ভেরিয়েন্ট কিনতে 15,999 টাকা খরচ হবে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের 4G LTE মডেলের দাম 17,999 টাকা রাখা হয়েছে। আবার কোম্পানির তরফে ক্রেতাদের 2000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও 1,000 টাকার বিশেষ লঞ্চ অফার দেওয়া হচ্ছে। এর ফলে, ট্যাবটির বেস মডেল 3,000 টাকা সস্তায় অর্থাৎ 12,999 টাকায় কেনার সুযোগ থাকছে। এটি অ্যারো ব্লু রঙে পাওয়া যাচ্ছে।

ওয়ানপ্লাস ইন্ডিয়া ওয়েবসাইট, ওয়ানপ্লাস স্টোর অ্যাপ, ওয়ানপ্লাস এক্সপেরিয়েন্স স্টোর, অ্যামাজন, ফ্লিপকার্ট, ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল, বিজয় সেলস, বাজাজ ইলেকট্রনিক্স সহ সহ ভারতের শীর্ষস্থানীয় অনলাইন ও অফলাইন স্টোরে পয়লা আগস্ট দুপুর থেকে সেল শুরু হবে।
  
প্রসঙ্গত, OnePlus একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ট্যাবলেটের উপর কাজ করছে বলে খবর সামনে এসেছে। ডিভাইসটি OnePlus 15T স্মার্টফোনের সাথে 2026 সালের প্রথমার্ধে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। ট্যাবলেটটির প্রোটোটাইপ মডেল Snapdragon 8 Elite 2 (SM8850) চিপসেট দেওয়া হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.