ভারতে এল Samsung-এর সবচেয়ে সস্তা প্রিমিয়াম ট্যাবলেট Galaxy Tab S10 Lite

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 12 সেপ্টেম্বর 2025 18:07 IST
হাইলাইট
  • Samsung Galaxy Tab S10 Lite একটি বাজেট ফ্রেন্ডলি প্রিমিয়াম ট্যাবলেট
  • এই ট্যাবলেটে S Pen সাপোর্ট রয়েছে
  • ট্যাবের সঙ্গে বেশ কিছু থার্ড পার্টি অ্যাপের সাবস্ক্রিপশন ফ্রি-তে মিলবে

Samsung Galaxy Tab S10 Lite ট্যাবলেটে 8,000mAh ব্যাটারি আছে

Samsung Galaxy Tab S10 Lite অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে পা রাখল। ট্যাবটি Galaxy Tab S10 সিরিজের সবচেয়ে বাজেট-ফ্রেন্ডলি মডেল। এটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার এক মাস পর এ দেশে এসেছে। ট্যাবটি সেই সমস্ত ক্রেতাদের জন্য তৈরি করা হয়েছে, যারা সাধ্যের মধ্যে প্রিমিয়াম ট্যাবলেট ব্যবহার করতে চান। Samsung Galaxy Tab S10 Lite ভিশন বুস্টার প্রযুক্তি-সহ 10.9 ইঞ্চি ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সঙ্গে এসেছে। বড় বিষয় হল, এতে S Pen সাপোর্ট থাকছে। স্টাইলাস পেন আলাদা ভাবে কিনতে হবে না। পেন ট্যাবলেটের সঙ্গেই পাঠাবে কোম্পানি।

Samsung Galaxy Tab S10 Lite স্পেসিফিকেশন

Samsung Galaxy S10 Lite একটি 10.9 ইঞ্চি TFT টাচস্ক্রিন ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 600 নিট পিক ব্রাইটনেস, WUXGA+ রেজোলিউশন (2,112 x 1,320 পিক্সেল), এবং 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্যামসাং নতুন ট্যাবে তাদের নিজস্ব Exynos 1380 প্রসেসর ব্যবহার করেছে। এটি 8 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ 256 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধা পাওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস10 লাইট ট্যাবে একটি 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ডিভাইসটিতে ফাস্ট চার্জিং ক্ষমতা সহ 8,000mAh ব্যাটারি বর্তমান। এতে 5G, ব্লুটুথ 5.3, এবং Wi-Fi 6 কানেক্টিভিটির জন্য সাপোর্ট আছে। ট্যাবলেটটির বক্সের মধ্যেই S Pen স্টাইলাস দেওয়া হয়েছে।

S পেন দিয়ে স্ক্রিনের যে কোনো জায়গা গোল করলে, গুগলের সার্কেল টু সার্চ ফিচার ইন্টারনেট ঘেঁটে সেই বস্তুটির সম্পর্কে বিস্তারিত তথ্য চোখের সামনে তুলে ধরবে। ট্যাবটির কভার কীবোর্ডে গ্যালাক্সি এআই কী রয়েছে যা কীবোর্ড থেকেই AI টুলে দ্রুত অ্যাক্সেস দেয়। তবে এটি আলাদা করে কিনতে হবে। স্যামসাং ট্যাবটির সঙ্গে বেশ কিছু থার্ড পার্টি অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে। যার মধ্যে এক বছরের জন্য গুডনোটসের ফুল ভার্সন অ্যাক্সেস ও ক্লিপ স্টুডিও পেইন্টের ছয় মাসের জন্য ফ্রি ট্রায়াল সহ এক বছরের প্ল্যানে 20 শতাংশ ডিসকাউন্ট উল্লেখযোগ্য।

ভারতে Samsung Galaxy Tab S10 Lite এর দাম

ভারতে Samsung Galaxy Tab S10 Lite এর দাম শুরু হচ্ছে 30,999 টাকা থেকে। এটি 6 জিবি + 128 জিবি স্টোরেজ সহ Wi-Fi ভার্সনের মূল্য। আর 8 জিবি + 256 জিবি ভেরিয়েন্টের দাম 40,999 টাকা রাখা হয়েছে। অন্য দিকে, ট্যাবটির 5G ভার্সনের 6 জিবি + 128 জিবি এবং 8 জিবি + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 35,999 এবং 45,999 টাকা। ট্যাবলেটটি স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট, ই-কমার্স প্ল্যাটফর্ম, ও নির্বাচিত অফলাইন স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে। এটি  গ্রে, সিলভার, এবং কোরাল রেড কালারে পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Temple: মগজ পড়ার যন্ত্রের প্রি-বুকিং শুরু, কিনতে কত খরচ জেনে নিন
  2. AI-এর দাপটে IT সেক্টরে ছাঁটাইয়ের ঝড়, কাজ হারালেন প্রায় 2 লাখ কর্মী
  3. পরশুদিন শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল, ফোন, টিভি, ল্যাপটপ, এসি, ফ্রিজে লোভনীয় ছাড়
  4. Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
  5. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  6. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  7. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  8. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  9. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  10. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.