লঞ্চ হল Xiaomi-র নতুন জেনারাশান ট্যাবলেট Mi Pad 4

Wi-Fi ও Wi-Fi + LTE দুটি ভার্সানে Mi Pad 4 লঞ্চ হয়েছে। Xiaomi Mi Pad 4 এ রয়েছে একটি 8-ইঞ্চি 16:10 ডিসপ্লে। এছাড়াও এই ট্যাবলেটে রয়েছে Qualcomm Snapdragon 660 চিপসেট ও ফেস আনলক ফিচার।

লঞ্চ হল Xiaomi-র নতুন জেনারাশান ট্যাবলেট Mi Pad 4
হাইলাইট
  • Xiaomi Mi Pad 4 এ রয়েছে একটি 8-ইঞ্চি 16:10 ডিসপ্লে
  • এছাড়াও এই ট্যাবলেটে রয়েছে Qualcomm Snapdragon 660 চিপসেট
  • 29 জুন শুক্রবার থেকে Xiaomi Mi Pad 4 বিক্রি শুরু হবে
বিজ্ঞাপন

রবিবার সন্ধ্যায় নিজেদের নতুন জেনারেশানের ট্যাবলেট Mi Pad 4 লঞ্চ করল Xiaomi। একসাথে অঞ্চ হয়েছে কোম্পানির আরও একটি বাজেট স্মার্টফোন Xiaomi Redmi 6 Pro।  Wi-Fi ও Wi-Fi + LTE দুটি ভার্সানে Mi Pad 4 লঞ্চ হয়েছে। Xiaomi Mi Pad 4 এ রয়েছে একটি 8-ইঞ্চি 16:10 ডিসপ্লে। এছাড়াও এই ট্যাবলেটে রয়েছে Qualcomm Snapdragon 660 চিপসেট ও ফেস আনলক ফিচার।

Xiaomi Mi Pad 4 এর দাম

চিনে 3GB RAM/ 32GB স্টোরেজ ভেরিয়েন্ট  Wi-Fi ভার্সানের দাম 1,099 ইউয়ান (প্রায় 11,500 টাকা)। এছাড়াও 4GB RAM/ 64GB স্টোরেজ  Wi-Fi ভেরিয়েন্টের দাম 1,399 ইউয়ান (প্রায় 14,600 টাকা)। আর 4GB RAM/ 64GB স্টোরেজ Wi-Fi + LTE ভেরিয়েন্টের দাম 1,499 ইউয়ান (প্রায় 15,600 টাকা)। ব্ল্যাক ও গোল্ড কালার ভেরিয়েন্টে Xiaomi Mi Pad 4 কিনতে পাওয়া যাবে। 29 জুন শুক্রবার থেকে Xiaomi Mi Pad 4 বিক্রি শুরু হবে।

Xiaomi Mi Pad 4 স্পেসিফিকেশান

Android বেসড MIUI 9 অপারেটিং সিস্টেমে চলবে Xiaomi Mi Pad 4। Mi Pad 4 এ রয়েছে একটি 8 ইঞ্চি FHD+ 16:10 ডিসপ্লে। Mi Pad 4 এর ভিতরে রয়েছে একটি Qualcomm Snapdragon 660 চিপসেট আর 3GB/ 4GB RAM।

Mi Pad 4 এ থাকছে একটি 13MP র‍্যার ক্যামেরা। এই ক্যেরায় HDR মোড সাপ্ররট থাকবে। Mi Pad 4 এর সামনে থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা এই ক্যামেরার মাধ্যমেই Mi Pad 4 এ AI ফেস আনলক ফিচার যোগ হয়েছে। 32GB  ও 64GB ইন্টারনাল স্টোরেজে এই ট্যাবলেট পাওয়া যাবে।

Mi Pad 4 এ 4G LTE কানেক্টিভিটির অপশান থাকছে। এছাড়াও কনেক্টিভিটির জন্য Mi Pad 4 এ থাকছে Wi-Fi 802.11 a/b/g/n/ac (dual-band, 2.45GHz and 5GHz), Bluetooth v5.0, 3.5mm হেডফোন জ্যাক আর USB Type-C। শুধুমাত্র LTE ভেরিয়েন্টে GPS থাকবে। এছাড়াও Mi Pad 4 এর ভিতরে থাকবে একটি বিশাল 6000 mAh ব্যাটারি। Xiaomi Mi Pad 4 এর ওজন 342.5 গ্রাম।

  • KEY SPECS
  • NEWS
Display 8.00-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 5-megapixel
Resolution 1920x1200 pixels
RAM 3GB
OS Android
Storage 32GB
Rear Camera 13-megapixel
Battery Capacity 6000mAh
  • KEY SPECS
  • NEWS
Display 8.00-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 5-megapixel
Resolution 1920x1200 pixels
RAM 3GB
OS Android
Storage 32GB
Rear Camera 13-megapixel
Battery Capacity 6000mAh
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Nothing Warp: এক ক্লিকেই ফোন থেকে PC-তে ফাইল ট্রান্সফার করবে নাথিং-এর নতুন অ্যাপ
  2. Samsung বড় চমক নিয়ে হাজির, পয়লা বৈশাখে ফোনের দাম 30,000 টাকা কমলো
  3. Oppo F33 5G মজবুত ডিজাইন ও লম্বা ব্যাটারি লাইফ নিয়ে লঞ্চ হল, হাত থেকে পড়লেও ক্ষতি হবে না
  4. Vivo T5 Pro 5G বিশাল 9020 ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল ভারতে, দাম কত জানেন
  5. Oppo F33 Pro 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Redmi A7 Pro 5G: মাত্র 11499 টাকায় রেডমির বিশাল ব্যাটারি ফোনের সেল শুরু, নো-কস্ট EMI-তে কেনার সুযোগ
  7. প্রকাশ হল OnePlus Ace 6 Ultra এর ফার্স্ট লুক, বিরাট ব্যাটারি ও শক্তিশালী ফিচার্সের সাথে লঞ্চ হচ্ছে
  8. Redmi K90 Max বিশাল 8550mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, ও ডুয়াল চিপের সাথে লঞ্চ হবে
  9. Redmi R70 5G সিরিজের দুই নতুন ফোন বিশাল ব্যাটারি ও স্মুথ ডিসপ্লে সহ লঞ্চ হল
  10. Oppo A6s Pro লঞ্চ হল, 16MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি আছে, দাম জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »