4G হটস্পটে 126GB পর্যন্ত ডেটা দিচ্ছে Airtel

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 মে 2019 13:29 IST
হাইলাইট
  • দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যাবে
  • এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন
  • পোস্টপেডে মাসে 75GB ডেটা দিচ্ছে Airtel

4G হটস্পটে দুটি নতুন প্ল্যান নিয়ে এল Airtel

এই মাসের শুরুতেই 4G হটস্পট গ্রাহকদের জন্য নতুন প্ল্যান নিয়ে এসেছিল Airtel। এই প্ল্যানে 399 টাকা ডেটা ও ডিভাইস ব্যবহার করা যাবে। এবার সেই অফার বন্ধ করে প্রিপেড ও পোস্টপেটে নতুন 4G হটস্পট প্ল্যান নিয়ে এল গুরুগ্রামের কোম্পানিটি। My Airtel অ্যাপ থেকে নতুন অফার ব্যবহার করা যাবে। তবে এই প্ল্যান ব্যবহারের জন্য গ্রাহককে আলাদা 1,500 টাকা দিয়ে হটস্পট ডিভাইস কিনতে হবে।

কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে Airtel 4G প্রিপেড প্ল্যান তালিকায় দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। অর্থাৎ এই প্ল্যানে মোট 126GB ডেটা ব্যবহার করা যাবে। তবে এখনও নতুন প্ল্যানের দাম জানা যায়নি। কোম্পানি ওয়েবসাইটে কল ব্যাকের আবেদন জানিয়ে এই প্ল্যান সম্পর্কে বিষদে জানা যাবে।

পোস্টপেডে মাসে 75GB ডেটা দিচ্ছে Airtel। এই ডেটা শেষ হলে স্পিড কমে 80Kbps হয়ে যাবে। Telecom Talk এ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে এইন প্ল্যানে মাসে 499 টাকা খরচ হবে।

ইতিমধ্যেই ওয়েবসাইট থেকে 399 টাকা প্ল্যান সরিয়ে নিয়েছে Airtel। অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানানো হয়েছে একসাথে 10 টি ডিভাইস হটস্পটে কানেক্ট করা যাবে। এক চার্জে 6 ঘন্টা চলবে এই ডিভাইস।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Airtel, Airtel 4G Hotspot
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.