98 টাকা প্ল্যানে দ্বিগুণ ডেটা দিচ্ছে Airtel

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 16 মে 2020 12:38 IST
হাইলাইট
  • 98 টাকা প্ল্যানে দ্বিগুণ ডেটা দিচ্ছে Airtel
  • সঙ্গে থাকছে 28 দিন ভ্যালিডিটি
  • 500 টাকা, 1000 টাকা ও 5000 টাকা রিচার্জে আগের থেকে বেশি টকটাইম দিচ্ছে

98 টাকা প্ল্যানে দ্বিগুণ ডেটা দিচ্ছে Airtel। আগে এই প্ল্যানে 6GB ডেটা পাওয়া যেত। এবার 12GB ডেটা দিচ্ছে গুরুগ্রামের কোম্পানিটি। সঙ্গে থাকছে 28 দিন ভ্যালিডিটি। যদিও এই প্ল্যানের সঙ্গে কোন ভয়েস কল ও এসএমএস ব্যবহারের সুবিধা থাকছে না। 98 টাকা প্ল্যানে শুধু ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও 500 টাকা, 1000 টাকা ও 5000 টাকা রিচার্জে আগের থেকে বেশি টকটাইম দিচ্ছে সংস্থাটি।

101 টাকা প্ল্যানে 12GB ডেটা দিচ্ছে Jio। সেই প্ল্যানকে টক্কর দিতেই 98 টাকা প্ল্যানে দ্বিগুণ ডেটা দিতে শুরু করেছে Airtel। যদিও Jio প্ল্যানে 1000 মিনিট অন্য নেটওয়ার্কে ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। Jio প্ল্যানের কোন ভ্যালিডিটি থাকছে না, বেস প্ল্যানের ভ্যালিডিটির উপরে কাজ করবে এই অ্যাড-অন প্যাক। যদিও Airtel 98 টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

500 টাকা রিচার্জে আগে 423.73 টাকা টকটাইম পাওয়া যেত। এবার 500 তাকা রিচার্জে মিলবে 480 টাকা টকটাইম। এছাড়াও 1000 টাকা রিচার্জে 960 টাকা ও 5000 টাকা রিচার্জে 4,800 টাকা টকটাইম পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.