লাদাখের 26টি গ্রামে 4G পরিষেবা শুরু করল Airtel

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 জানুয়ারী 2020 13:48 IST
হাইলাইট
  • লাদাখের 26 টি গ্রামে 2GB ও 4G পরিষেবা শুরু করল Airtel
  • 150 কিমি অঞ্চলে এই গ্রামগুলি ছড়িয়ে রয়েছে
  • লে ও কার্গিলে 2017 সালে 4G পরিষেবা শুরু হয়েছিল

4G পরিষেবার মাধ্যমে এবার লাদাখের প্রত্যন্ত অঞ্চলের নাগরিকরা হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন

লাদাখের একাধিক গ্রামে 2GB ও 4G পরিষেবা শুরু করল Airtel। এই প্রথম প্রত্যন্ত এই গ্রামগুলিতে মোবাইল পরিষেবা পৌঁছল। কার্গিল, বাতালিক, হনুথাং, খালসি অঞ্চলে প্রায় 150 কিমি অঞ্চলে 26 টি গ্রামে নতুন পরিষেবা শুরু করল  Bharti Airtel।

“এটা লাদাখের মানুষের জন্য Airtel এর তরফ থেকে নতুন বছরের উপহার। লাদাখের বিস্তীর্ণ অঞ্চলের 26  টি গ্রামে 2G ও 4G পরিষেবা শুরু হয়েছে।” এক বিবৃতিতে এই কথা জানিয়েছে Airtel।

“সরকারের ‘ডিজিটাল ইন্ডিয়া' মিশনকে সফল করতে আমরা লাদাখে আরও লগ্নি করবো।” জানিয়েছে কোম্পানি।

4G পরিষেবার মাধ্যমে এবার লাদাখের প্রত্যন্ত অঞ্চলের নাগরিকরা হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

লাদাখের একাধিক গ্রামে নতুন পরিষেবা শুরু ছাড়াও সম্প্রতি গোটা দেশে দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে Airtel। 279 টাকা আর 379 টাকা প্রিপেড প্ল্যানে থাকছে 84 দিন পর্যন্ত ভ্যালিডিটি। সাথে থাকছে হাই স্পিড ডেটা আর এসএমএসের সুবিধা। এছাড়াও Wynk Music আর Xstream অ্যাপ সাবস্ক্রিপশন বিনামূল্যে ব্যবহার করা যাবে। 279 টাকা প্রিপেড প্ল্যানে 4 লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমা দেবে HDFC Life। সম্প্রতি গোটা দেশে প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছিল নতুন দিল্লির কোম্পানিটি। এবার 279 টাকা আর 379 টাকা দামের প্রিপেড প্ল্যান আনল কোম্পানি।

Airtel ওয়েবসাইটে জানানো হয়েছে 279 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে থাকছে দিনে 100 এসএমএস ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের সাথে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা থাকছে। HDFC Life এর সাথে এই প্ল্যানের গ্রাহকদের জীবন বিমার সুবিধা দেবে  Airtel। সাথ চার সপ্তাহের Shaw Academy সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। FASTag কিনলে মিলবে 100 টাকা ক্যাশব্যাক।

279 টাকা প্ল্যানের সাথেই 379 টাকা প্ল্যানের সাথে 6GB ডেটা পাওয়া যাবে। সাথে থাকছে 900 এসএমএস, আর আনলিমিটেড ভয়েস কল। 379 টাকা Airtel প্রিপেড প্ল্যানের বৈধতা 84 দিন। সাথে থাকছে Shaw Academy, Wynk Music আর Airtel Xstream সাবস্ক্রিপশন। FASTag কিনলে মিলবে 100 টাকা ক্যাশব্যাক।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Airtel, Ladakh, 4G
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে তৈরি iPhone 18 Pro Max কিনবে আমেরিকা-ইউরোপ, সেপ্টেম্বরে লঞ্চের আগে শুরু হল উৎপাদন
  2. Spotify প্রিমিয়ামের বার্ষিক প্ল্যানের দাম একলাফে প্রায় 600 টাকা কমল, অফার সীমিত সময়ের
  3. ফোন কেনা আরও খরচের, 10,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিল iQOO এবং Redmi
  4. BSNL-এর বড় ঘোষণা, 1 টাকার রিচার্জে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ফ্রি ডেটা
  5. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে Moto G Max লঞ্চ হল ভারতে
  6. ChatGPT ও Gemini-কে টক্কর দিতে বড় চাল Microsoft-এর, নতুন Copilot সুপার অ্যাপ আসছে
  7. 30,500 টাকা কমল Samsung Galaxy S26 সিরিজের দাম, ফ্রিডম সেল উপলক্ষে বাম্পার অফার
  8. Pova 8 Pro 5G অসাধারণ ডিজাইন ও ফিচার্স-সহ ভারতে আগস্ট 18 লঞ্চ হচ্ছে
  9. BGMI Redeem Codes: আজই রিডিম করুন 50টি নতুন কোড, ফ্রি-তে Smiling Pal ব্যাকপ্যাক ও বিশেষ রিওয়ার্ড
  10. Google Fitbit Air পুজোর সময় ভারতে আসবে, Pixel 11 সিরিজ লঞ্চের পরেই বড় ঘোষণা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.