লাদাখের একাধিক গ্রামে 2GB ও 4G পরিষেবা শুরু করল Airtel। এই প্রথম প্রত্যন্ত এই গ্রামগুলিতে মোবাইল পরিষেবা পৌঁছল। কার্গিল, বাতালিক, হনুথাং, খালসি অঞ্চলে প্রায় 150 কিমি অঞ্চলে 26 টি গ্রামে নতুন পরিষেবা শুরু করল Bharti Airtel।
4G পরিষেবার মাধ্যমে এবার লাদাখের প্রত্যন্ত অঞ্চলের নাগরিকরা হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন
লাদাখের একাধিক গ্রামে 2GB ও 4G পরিষেবা শুরু করল Airtel। এই প্রথম প্রত্যন্ত এই গ্রামগুলিতে মোবাইল পরিষেবা পৌঁছল। কার্গিল, বাতালিক, হনুথাং, খালসি অঞ্চলে প্রায় 150 কিমি অঞ্চলে 26 টি গ্রামে নতুন পরিষেবা শুরু করল Bharti Airtel।
“এটা লাদাখের মানুষের জন্য Airtel এর তরফ থেকে নতুন বছরের উপহার। লাদাখের বিস্তীর্ণ অঞ্চলের 26 টি গ্রামে 2G ও 4G পরিষেবা শুরু হয়েছে।” এক বিবৃতিতে এই কথা জানিয়েছে Airtel।
“সরকারের ‘ডিজিটাল ইন্ডিয়া' মিশনকে সফল করতে আমরা লাদাখে আরও লগ্নি করবো।” জানিয়েছে কোম্পানি।
4G পরিষেবার মাধ্যমে এবার লাদাখের প্রত্যন্ত অঞ্চলের নাগরিকরা হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
লাদাখের একাধিক গ্রামে নতুন পরিষেবা শুরু ছাড়াও সম্প্রতি গোটা দেশে দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে Airtel। 279 টাকা আর 379 টাকা প্রিপেড প্ল্যানে থাকছে 84 দিন পর্যন্ত ভ্যালিডিটি। সাথে থাকছে হাই স্পিড ডেটা আর এসএমএসের সুবিধা। এছাড়াও Wynk Music আর Xstream অ্যাপ সাবস্ক্রিপশন বিনামূল্যে ব্যবহার করা যাবে। 279 টাকা প্রিপেড প্ল্যানে 4 লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমা দেবে HDFC Life। সম্প্রতি গোটা দেশে প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছিল নতুন দিল্লির কোম্পানিটি। এবার 279 টাকা আর 379 টাকা দামের প্রিপেড প্ল্যান আনল কোম্পানি।
Airtel ওয়েবসাইটে জানানো হয়েছে 279 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে থাকছে দিনে 100 এসএমএস ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের সাথে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা থাকছে। HDFC Life এর সাথে এই প্ল্যানের গ্রাহকদের জীবন বিমার সুবিধা দেবে Airtel। সাথ চার সপ্তাহের Shaw Academy সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। FASTag কিনলে মিলবে 100 টাকা ক্যাশব্যাক।
279 টাকা প্ল্যানের সাথেই 379 টাকা প্ল্যানের সাথে 6GB ডেটা পাওয়া যাবে। সাথে থাকছে 900 এসএমএস, আর আনলিমিটেড ভয়েস কল। 379 টাকা Airtel প্রিপেড প্ল্যানের বৈধতা 84 দিন। সাথে থাকছে Shaw Academy, Wynk Music আর Airtel Xstream সাবস্ক্রিপশন। FASTag কিনলে মিলবে 100 টাকা ক্যাশব্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Razer Hammerhead V3 Chroma Wired Earphones Launched With ANC, IPX4 Rating: Price, Features
Name of Motorola's Upcoming Wide Foldable Phone Revealed in New Leak