পোস্টপেড গ্রাহকদের বিনামূল্যে কী সুবিধা দিচ্ছে Airtel?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 অগাস্ট 2018 14:15 IST
হাইলাইট
  • পোস্টপেড গ্রাহকদের Netflix দেখার সুযোগ করে দিল Airtel
  • মাধ্যমে তিন মাস বিনামূল্যে Netflix দেখার সুযোগ পাবেন গ্রাহকরা
  • মাসের শেষে ফোন বিলের সাথেই Netflix সাবস্ক্রিপশানের টাকা দেওয়া যাবে

মাসের শেষে ফোন বিলের সাথেই Netflix সাবস্ক্রিপশানের টাকা দিতে পারবেন Airtel পোস্টপেড গ্রাহকরা।

Airtel TV ও My Airtel অ্যাপ এর মাধ্যমে কোম্পানির পোস্টপেড গ্রাহকদের Netflix দেখার সুযোগ করে দিল Airtel। সম্প্রতি এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে। এর সাথেই কোম্পানির ফাইবার ব্রডব্যান্ড গ্রাহকদের Netflix দেখার সুযোগ করে দিয়েছে ভারতের এক নম্বর মোবাইল নেটওয়ার্ক। Netflix এর সাথে হাত মিলিয়ে পোস্ট পেড গ্রাহকদের এই সুযোগ করে দিয়েছে Airtel। এবার কোম্পানির অ্যাপ থেকেই Airtel পোস্টপেড গ্রাহকরা Netflix সাবস্ক্রাইব করতে পারবেন। মাসের শেষে ফোন বিলের সাথেই Netflix সাবস্ক্রিপশানের টাকা দেওয়া যাবে। তবে শুরুতে Airtel TV ও My Airtel অ্যাপ এর মাধ্যমে তিন মাস বিনামূল্যে Netflix দেখার সুযোগ পাবেন কোম্পানির পোস্টপেড গ্রাহকরা।

আপাতত নির্বাচিত কিছু পোস্টপেড ও হোম ব্রডব্যান্ড গ্রাহককে বিনামূল্যে Netflix ব্যবহার করতে দিচ্ছে Airtel। কোম্পানি জানিয়েছে এই প্ল্যানের বিষয়ে আগামী সপ্তাহে বিষদে জানানো হবে। নির্বাচিত কিছু পোস্টপেড প্ল্যানের গ্রাহকরাই এই সুবিধা পাবেন। আপনি যদি ইতিমধ্যেই নির্বাচিত এই প্ল্যানের একটি ব্যবহার না করেন তবে নিজের প্ল্যান বদলে বিনামূল্যে Netflix দেখতে পারবেন। তবে এই প্ল্যানে না থাকলে আপনি Netflix এ সাবস্ক্রাইব করে মাসিক বিলে সেই টাকা দিয়ে দিতে পারবেন। Airtel TV অ্যাপ এর নির্দিষ্ট ট্যাব থেকে Netflix দেখতে পারবেন কোম্পানির গ্রাহকরা। তবে তিন মাসের ফ্রি ট্রায়াল শেষ হলে  সাবস্ক্রাইব করে Netflix দেখতে হবে Airtel গ্রাহকদের।

এই উপলক্ষে Airtel এর ম্যানেজিং ডিরেক্টার ও সিইও গোপাল ভিত্তাল বলেন, “এয়ারটেল সবসময় বিভিন্ন কোম্পানির সাথে গাঁটছড়া ভেঁধে একাধিক পরিষেবা নিয়ে আসে। এবার Netflix এর সাথে হাত মিলিয়ে কাজ করতে পেরে আমরা আনন্দিত। ডাটার দাম ও স্মার্টফোনের দাম বিপুলভাবে কমে যাওয়ার কারণে এই প্ল্যান গ্রাহকের কাছে নিয়ে আসতে পেরেছি। Netflix এর সাথে দীর্ঘমেয়াদি পার্টনারশিপের বিষয়ে আমরা আশাবাদী।”

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Airtel, Netflix
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.