তিনটি দারুন প্রিপেইড প্যাক নিয়ে এলো এয়ারটেল, থাকছে বিভন্ন OTT প্ল্যাটফর্মে প্রবেশাধিকারের সুযোগ

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 29 মে 2025 17:39 IST
হাইলাইট
  • এয়ারটেলের নতুন এন্টারটেইনমেন্টের প্যাকটি প্রিপেইড গ্রাহকদের জন্য উপলব্
  • 598 টাকার প্ল্যানটিতে OTT-তে প্রবেশাধিকার সহ কলিং এবং ডেটার সুবিধা আছে
  • 279 টাকার প্ল্যানটি একমাসের জন্য প্রধান OTT প্ল্যাটফর্মগুলিতে সাবস্ক্রি

এয়ারটেলের নতুন অল-ইন-ওয়ান OTT প্রিপেইড রিচার্জ পোর্টফোলিওতে চারটি প্ল্যান অন্তর্ভুক্ত রয়েছে

Photo Credit: Reuters

ভারতী এয়ারটেল তাদের ভারতীয় প্রিপেইড গ্রাহকদের জন্য বিগত মঙ্গলবার একটি নতুন OTT রিচার্জ প্ল্যানের ঘোষণা করেছে। এয়ারটেলের নতুন রিচার্জ প্ল্যানটি 25 টিরও বেশি OTT প্ল্যাটফর্মে প্রবেশের অনুমতি দেয়। কোম্পানির নতুন এন্ট্রি-লেভেল প্লানটির দাম শুরু হচ্ছে মাত্র 279 টাকা থেকে এবং এটি একমাসের জন্য বৈধতার সাথে এসেছে। এটি গ্রাহকদের Netflix, Jio Hotstar, Zee5 এবং Sonyliv-এর প্ল্যাটফর্মগুলিতে ভারতী এয়ারটেল তাদের ভারতীয় প্রিপেইড গ্রাহকদের জন্য বিগত মঙ্গলবার একটি নতুন OTT রিচার্জ প্ল্যানের ঘোষণা করেছে। এয়ারটেলের নতুন রিচার্জ প্ল্যানটি 25 টিরও বেশি OTT প্ল্যাটফর্মে প্রবেশের অনুমতি দেয়। কোম্পানির নতুন এন্ট্রি-লেভেল প্লানটির দাম শুরু হচ্ছে মাত্র 279 টাকা থেকে এবং এটি একমাসের জন্য বৈধতার সাথে এসেছে। এটি গ্রাহকদের Netflix, Jio Hotstar, Zee5 এবং Sonyliv-এর প্ল্যাটফর্মগুলিতে কন্টেন্ট দেখার সুযোগ দেয়। এছাড়াও এই টেলিকম কোম্পানিটি 598 টাকার এবং 1729 টাকার দুটি মনোরঞ্জনের প্যাক নিয়ে এসেছে, যেগুলো যথাক্রমে 28 দিন এবং 84 দিনের বৈধতা বহন করে। উপরোক্ত সমস্ত প্ল্যানগুলি গ্রাহকদের অপরিসীম 5G ডেটা এবং অপরিসীম কল করার অফার করে।

এয়ারটেলের all-in-one OTT এন্টারটেনমেন্ট প্যাকের সুবিধা:

এয়ারটেল প্রিপেইড গ্রাহকদের জন্য 279 টাকার একদম নতুন all-in-one OTT ব্যান্ডেলের প্যাক লঞ্চ করেছে, সাথে আরো দুটি প্যাক এনেছে, যেগুলি দাম 598 টাকা এবং 1729 টাকা। নতুন প্ল্যানগুলি 25-টির ও বেশি OTT প্ল্যাটফর্মে প্রবেশাধিকারের সুযোগ দেয় যেমন- Netflix, Jio Hotstar, Zee5, Sonyliv, LionsgatePlay, AHA, SunNxt, Hoichoi, ErosNow, ShemarooMe ছাড়াও আরো অনেক। এটিতে গ্রাহকরা মাত্র একবার সাবস্ক্রিপশনের সাথে সাথে 16 টিরও বেশি ভাষায় পারস্পরিক এবং আঞ্চলিক কনটেন্টগুলিকে দেখতে পারবে এবং প্ল্যানটি অপরিসীম 5G ডেটা প্রদান করে থাকে।

Advertisement

এয়ারটেলের 279 টাকার রিচার্জ প্ল্যানটির বৈধতা এক মাস। প্ল্যানটি গ্রাহকদের কাছে Netflix বেসিক, Zee5, jioHotstar এবং Airtel Xstream Play প্রিমিয়ামের সাবস্ক্রিপশন অফার করে। এয়ারটেল জানিয়েছে যে, এই প্যাকের সাথে আরো 750 টাকা পে করলে গ্রাহকরা বিভিন্নরকম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রবেশ করার সুযোগ পাবে।

এসবের পাশাপাশি কোম্পানি একটি নতুন 279 টাকার প্রিপেইড কনটেন্ট-only প্যাক চালু করেছে, যেটির বৈধতা এক মাস। এটি Netflix বেসিক, Zee5, JioHotstar এবং এয়ারটেলের Xstream প্লে প্রিমিয়ামের পাশাপাশি প্রতিমাসে 1 জিবি করে ডেটা দেয়।

এয়ারটেলের 598 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানটি গ্রাহকদের উপরোক্ত সমস্ত OTT প্ল্যাটফর্মগুলিতে প্রবেশাধিকারের পাশাপাশি অপরিসীম 5G ডেটা, অপরিসীম ভয়েস কলের সুবিধা দেয়। প্লানটির বৈধতা 28 দিন।
অবশেষে এবার 1,729 টাকার রিচার্জ প্লানটির কথা বলা যাক, এটি গ্রাহকদের 84 দিনের বৈধতার সাথে অপরিসীম ডেটা, অপরিসীম ভয়েস কল এবং একই OTT প্ল্যাটফর্মের সুবিধা দিতে চলেছে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Airtel, Bharti Airtel, Airtel Recharge Plans
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.