পুজো ধামাকা! আরও বেশি ভ্যালিডিটি নিয়ে হাজির BSNL, আর কী সুবিধা দিচ্ছে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 অক্টোবর 2019 18:47 IST
হাইলাইট
  • 1,699 টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি বাড়াল BSNL
  • নতুন গ্রাহকদের 106 টাকা আর 107 টাকা প্ল্যান নিয়ে এসেছে কোম্পানি
  • 186 টাকা আর 187 টাকা প্ল্যানে অতিরিক্ত ডেটা পাওয়া যাবে

প্রিপেড প্ল্যানে আগের থেকে বেশি ভ্যালিডিটি দিচ্ছে BSNL

দুর্গা পুজোর শুরুতেই ধামাকা অফার নিয়ে হাজির ভারত সঞ্চার নিগম লিমিটেড। সম্প্রতি 1,699 টাকা প্ল্যান নিয়ে হাজির হয়েছে BSNL। এই প্ল্যানে 455 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। নতুন ও পুরনো গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন। একই সাথে নতুন গ্রাহকদের 106 টাকা আর 107 টাকা প্ল্যান নিয়ে এসেছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। এছাড়াও 186 টাকা আর 187 টাকা প্ল্যানে অতিরিক্ত ডেটা দিচ্ছে কোম্পানি।

31 অক্টোবরের আগে 1,699 টাকা রিচার্জ করলে BSNL প্রিপেড গ্রাহকরা 455 দিন বৈধতা পাবেন। আগে এই প্ল্যানে 365 দিন বৈধতা পাওয়া যেত। এই প্ল্যানের সাথে দিনে 2GB ডেটা পাওয়া যাবে। সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল করার সুযোগ আর দিনে 100 টা এসএমএস।

প্রিপেড প্ল্যান ঢেলে সাজালো Airtel, মিলবে দ্বিগুণ সুবিধা

অন্যদিকে নতুন গ্রাহকদের জন্য 106 টাকা আর 107 টাকা প্ল্যানে দিনে 1GB ডেটা আর আনলিমিটেড কল দিচ্ছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। এই প্ল্যানে নতুন গ্রাহকরা 24 দিন বৈধতা পাবেন।

186 টাকা প্রিপেড প্ল্যানে BSNL গ্রাহকরা দিনে 3GB ডেটা ব্যবহার করতে পারবেন। আগে এই প্ল্যানে দিনে 2GB ডেটা পাওয়া যেত। দিনের 3GB  ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমে 40 Kbps হয়ে যাবে।

Advertisement

কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন, পুজোর পরেই আসছে Redmi 8

এছাড়াও BSNL 186 টাকা প্রিপেড প্ল্যানের গ্রাহকরা দিনে 250 মিনিট লোকাল, ন্যাশানাল আর রোমিং কল এর সুবিধা পাবেন। এছাড়াও থাকছে রোজ 100 টা SMS এর সুবিধা। 186 টাকার মতোই 187 টাকা প্ল্যানেও একই কল, ডেটা, SMS এর সুবিধা পাওয়া যাবে। এই দুই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  3. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  4. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  5. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  6. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  7. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  8. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  9. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  10. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.