BSNL eSIM: 4G চালুর পর নতুন পরিষেবা নিয়ে হাজির BSNL, এবার সিম ছাড়াই কলিং এবং ইন্টারনেট

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 4 অক্টোবর 2025 16:17 IST
হাইলাইট
  • BSNL দেশজুড়ে eSIM পরিষেবা চালু করার ঘোষণা করল
  • মোবাইলে QR কোড স্ক্যান করেই ই-সিম চালু করা যাবে
  • ই-সিম আসলে ফিজিক্যাল সিমের ডিজিটাল ভার্সন

BSNL গত সপ্তাহে দেশজুড়ে 4G পরিষেবা চালু করেছে

Photo Credit: BSNL

Jio, Airtel ও Vi-এর পর দেশজুড়ে ই-সিম (eSIM) পরিষেবা চালু করার ঘোষণা করল BSNL। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ভারতের সর্বত্র 4G পরিষেবার সূচনা করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি। এবার টাটা গোষ্ঠীর অধীনস্থ টাটা কমিউনিকেশনস-এর সঙ্গে জোট বেঁধে ই-সিম পরিষেবা চালু করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল। এটি আসলে ফিজিক্যাল সিমের ডিজিটাল ভার্সন। এই প্রযুক্তির মাধ্যমে ফোনের মধ্যে আলাদা করে সিম ঢোকাতে হয় না। চিপ বসানো ছোট প্লাস্টিক কার্ডের প্রয়োজন ছাড়াই নতুন কানেকশন নেওয়া যায়। এতদিন বেসরকারি সংস্থাগুলি শুধুমাত্র এই পরিষেবা দিচ্ছিল। এবার সেই তালিকায় নাম লেখাল বিএসএনএল।

BSNL eSIM: ফিজিক্যাল সিম কার্ডের দিন ফুরোলো

বিএসএনএল ব্যবহারকারীরা এখন সহজেই ফোনে সিম ছাড়াই 2G/3G/4G পরিষেবা উপভোগ করতে পারবে। মোবাইলে QR কোড স্ক্যান করেই ই-সিম চালু করা যাবে। জানিয়ে রাখি, বেশ কিছু ফোনের মাদারবোর্ডের ভিতরেই ডিজিটাল সিম বসানো থাকে এবং সেটি সফটওয়্যারের মাধ্যমে চালু করতে হয়। BSNL-এর eSIM পরিষেবা টাটা কমিউনিকেশনসের সাবস্ক্রিপশন ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, Move দ্বারা পরিচালিত হবে।

টাটার ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্যে টেলিকম সংস্থাটি তাদের বিপুল সংখ্যক গ্রাহকদের সহজে ও নিরাপদভাবে ই-সিম সক্রিয় ও ফিজিক্যাল সিমের প্রয়োজন ছাড়াই নিরবচ্ছিন্ন পরিষেবা সরবরাহ করবে। ডুয়াল-সিম ফোন ব্যবহারকারীরা একটিতে সাধারণ সিম রেখে অন্যটিতে ই-সিম চালু করতে পারবেন। যারা ঘন ঘন বিদেশে যান, তাদের ঝামেলা কমবে। কারণ তারা BSNL সিম বদল না করেই ভ্রমণকালে স্থানীয় টেলিকম অপারেটরদের প্ল্যান নিয়ে বিদেশী নেটওয়ার্কে যুক্ত হতে পারবেন। উল্লেখ্য, তামিলমাড়ুতে প্রথম ই-সিম পরিষেবার সূচনা করেছিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। আর এখন সেটা দেশব্যাপী মিলবে।
 
বিএসএনএল বর্তমানে প্রায় 98,000 টাওয়ারের মাধ্যমে 4G পরিষেবা দিচ্ছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সংস্থার নেটওয়ার্কের আধুনিকীকরণ সম্পন্ন হয়েছে। ভারত বিশ্বের পঞ্চম দেশ হিসেবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বনির্ভর 4G পরিষেবা চালু করেছে। আগে এই কৃতিত্ব ছিল সুইডেন, ডেনমার্ক, চিন, এবং দক্ষিণ কোরিয়ার কাছে। স্বদেশী নেটওয়ার্ক গড়ে তুলতে 37,000 কোটি টাকা খরচ করেছে কেন্দ্রীয় সরকার।

বিএসএনএল এখন 5G চালুর প্রস্তুতি নিচ্ছে, যা এই বছরের শেষ নাগাদ দিল্লি এবং মুম্বাইয়ের মতো মেট্রো শহরগুলিতে শুরু হতে পারে। প্রসঙ্গত, গত মাসে ভারতীয় ডাক বিভাগের সঙ্গে এক বছরের সমঝোতা চুক্তি (মৌ) স্বাক্ষর করেছে তারা। চুক্তি অনুসারে, ইন্ডিয়া পোস্টের 1.65 লক্ষেরও বেশি ডাকঘরে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার সিম কার্ড বিক্রি হবে। পাশাপাশি গ্রাহকরা মোবাইলের রিচার্জও করতে পারবে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে সহজে টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, Tata Communications, eSIM
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo T5 Lite 5G সস্তায় 50MP ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে আসছে
  2. OnePlus Buds 4 ভারতে আসছে 25 জুন, কম দামে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে
  3. Tecno Spark 50 লঞ্চ হল, জল-কাদা তো বটেই, আছাড় খেলেও ক্ষতি হবে না
  4. 200MP মিনি DSLR ক্যামেরা-সহ আসছে Vivo X Fold 6 স্মার্টফোন, লঞ্চ 26 জুন
  5. Redmi Turbo 5: এই দামে এত ফিচার্স! রেডমির নতুন স্মার্টফোনের লঞ্চে বাজার তোলপাড়
  6. ভারতে আচমকা নিষিদ্ধ Telegram অ্যাপ, সরকারের সিদ্ধান্তের নেপথ্যে বড় কারণ
  7. Vivo X Fold 6 অনবদ্য 200MP কোয়াড ক্যামেরার সঙ্গে আসছে, DSLR-এর মতো ছবি তুলবে?
  8. HMD Vibe 2 5G-এর নতুন 6GB র‍্যাম ও 128GB স্টোরেজ লঞ্চ হল, 15,000 টাকার নিচে কেনার সুযোগ
  9. Honor আনল 8,560mAh ব্যাটারির ফোন X70 Pro Max, জল-কাদাতেও খারাপ হবে না
  10. Oppo আনছে ডুয়াল 200MP ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, OLED ডিসপ্লে-সহ Find X10 Pro স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.