BSNL তাদের 28 দিন ভ্যালিডিটির সবচেয়ে সস্তা আনলিমিটেড ভয়েস কলিং প্ল্যানের দাম 172 টাকা রেখেছে।
BSNL has launched three voice and SMS-only prepaid plans
Airtel, Vi, এবং Jio-র পর এবার BSNL-ও ডেটা বাদ দিয়ে আনলিমিটেড ভয়েস কল ও ফ্রি SMS-সহ কম দামের রিচার্জ প্ল্যান চালু করেছে। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটিকে ধরে বর্তমানে ভারতের চারটি টেলিকম অপারেটরের ঝুলিতেই ভয়েস এবং এসএমএস-অনলি প্ল্যান চলে এল। গত সেপ্টেম্বরে শুধুমাত্র কথা বলা এবং এসএমএস পাঠানোর জন্য আলাদা প্ল্যান নিয়ে আসার নির্দেশ দিয়েছিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। ইন্টারনেট বাদ দিয়ে বিকল্প প্ল্যান রাখার কথা বলেছিল তারা। এখন Airtel, Vi, Jio, ও BSNL প্রত্যেকেই সেই সুপারিশ মেনে নিয়েছে। বিএসএনএল তাদের সবচেয়ে সস্তা ভয়েস প্ল্যানের দাম 172 টাকা রেখেছে।
বিএসএনএল মোট তিনটি ভয়েস ও এসএমএস নির্ভর প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। 172 টাকা দামের প্ল্যানে লোকাল, এসটিডি এবং রোমিংয়ে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। কোম্পানি প্রতিদিন 100টি করে বিনামূল্যে SMS পাঠাতে দিচ্ছে। এই প্ল্যানের মেয়াদ 28 দিন। সরকারি টেলিকম সংস্থাটি 184 টাকা এবং 190 টাকার আরও দুটি প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে।
ওই দুই প্ল্যানেও 172 প্ল্যানের মতো একই সুবিধা পাওয়া যাবে। তবে 184 টাকা দামের প্ল্যানের মেয়াদ 30 দিন। 190 টাকার প্ল্যানের মেয়াদ এক ক্যালেন্ডার মাস। এটি নির্দিষ্ট 30 দিনের চক্রের পরিবর্তে প্রতি মাসে একই তারিখে রিনিউ হবে। যাঁদের ব্যাকআপ হিসেবে দ্বিতীয় সিম চালু রাখতে হয়, তাঁদের জন্য প্ল্যানগুলি সুবিধাজনক হবে।
প্রসঙ্গত, এয়ারটেলের সবচেয়ে সস্তা ভয়েস প্ল্যানের দাম 185 টাকা। এটি 28 দিন ভ্যালিডিটির সঙ্গে এসেছে। 203 টাকার প্ল্যানের মেয়াদ 30 দিন। 206 টাকার প্ল্যান একটি ক্যালেন্ডার মাসের জন্য ভ্যালিড। সব প্ল্যানেই যত ইচ্ছা কলিং ও 300টি ফ্রি এসএমএস পাওয়া যাবে।
অন্য দিকে, ভোডাফোন আইডিয়ার 179 টাকা দামের ভয়েস প্ল্যান 25 দিন ভ্যালিডিটির সঙ্গে এসেছে। 185 টাকার প্ল্যানের মেয়াদ 28 দিন। 203 টাকার প্ল্যান 30 দিনের ভ্যালিডিটি অফার করছে। 206 টাকার প্ল্যান একটি ক্যালেন্ডার মাসের জন্য চালু থাকবে। চারটি প্ল্যানেই আনলিমিটেড কলিং ও 300টি এসএমএস অন্তর্ভুক্ত।
বর্তমানে জিওর কাছে মোবাইল ডেটা ছাড়া সবচেয়ে বেশি আনলিমিটেড ভয়েস কলিং প্ল্যান আছে। 147 প্ল্যানের ভ্যালিডিটি 22 দিন। 177 টাকা দামের প্ল্যানের মেয়াদ হচ্ছে 28 দিন। 196 টাকার প্ল্যানের মেয়াদ 30 দিন। 197 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি একটি ক্যালেন্ডার মাস। বেশি দিন ভ্যালিডিটি চাইলে 448 টাকার প্ল্যান রয়েছে। এটি 84 দিন চালু থাকবে। 336 দিন মেয়াদের জন্য 1,748 টাকা দামের প্রিপেইড প্ল্যানও এনেছে মুকেশ আম্বানির মালিকানাধীন সংস্থাটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999