Jio এফেক্ট! মাত্র 99 টাকায় আনলিমিটেড প্ল্যান নিয়ে এল BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 জানুয়ারী 2019 15:54 IST
হাইলাইট
  • 99 টাকায় 24 দিন আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা দেবে BSNL
  • থাকছে লোকাল, ন্যাশানাল আর রোমিং কলের সুবিধা
  • প্রিপেড ও পোস্টপেড BSNL গ্রাহকদের সিম বদল করতে 100 টাকা খরচ হবে

99 টাকা প্লানে বিএসএনএল গ্রাহকরা 24 দিন আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন

এবার মাত্র 99 টাকায় আনলিমিটেড প্ল্যান নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। 99 টাকায় 24 দিন আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা দেবে রাষ্ট্রায়াত্ত্ব টেলিকম সংস্থাটি। গত বছর এই প্ল্যান লঞ্চ করেছিল BSNL। লঞ্চের সময় এই প্ল্যানে গ্রাহক 26 ভ্যালিডিটি পেতেন। এছাড়াও সম্প্রতি প্রিপেড ও পোস্টপেডে সিম বদল করার খরচ বাড়িয়েছে BSNL। এখন থেকে প্রিপেড ও পোস্টপেড BSNL গ্রাহকদের সিম বদল করতে 100 টাকা খরচ হবে।

 

আরও পড়ুন: বাংলা ভাষায় ইন্টারনেট ব্যবহার আরও সহজ করে দিল মুকেশের Jio

 

99 টাকা প্লানে বিএসএনএল গ্রাহকরা 24 দিন আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন। এই প্লানে দিল্লি ও মুম্বাই সার্কেল বাদ দিয়ে আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল করা যাবে। এর সাথেই থাকছে বিনামূল্যে পার্সোনাল রিংব্যাক টোন সেট করার সুবিধা।

 

আরও পড়ুন: ঘাড়ে Jio, জলের দরে এক বছর ভ্যালিডিটি দিচ্ছে BSNL

 

গত বছর মে মাসে 99 টাকার এই প্ল্যান লঞ্চ করেছিল BSNL। লঞ্চের সময় ভ্যালিডিটি ছিল 26 দিন। তবে আপাতত শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও হরিয়ানা সার্কেলের গ্রাহকরাই 99 টাকায় 24 দিন ভ্যালিডিটি পাবেন।

Advertisement

 

আরও পড়ুন: দিনে 3GB -র বেশি ডেটা দিচ্ছে BSNL

 

এছাড়াও সম্প্রতি সিম রিপ্লেসমেন্ট খরচ বাড়িয়েছে BSNL। আগে পুরনো সিম রিপ্লেস করে নতুন সিম নিতে 10 টাকা খরচ হত। নতুন নিয়মে সিম রিপ্লেস করতে 100 টাকা খরচ হবে।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. অবিশ্বাস্য সস্তায় AI ক্যামেরার স্মার্ট চশমা আনল Pebble, তৃতীয় চোখেই এবার হবে স্মার্টফোনের কাজ!
  2. Apple-এর বড় চমক, স্বাধীনতা দিবসের আগে 15,000 টাকা ক্যাশব্যাক অফার একাধিক মডেলে
  3. Vivo T5x 5G ফিউশন রেড লঞ্চ হল দেশে, 32MP ফ্রন্ট ক্যামেরা, 7200mAh ব্যাটারি, টার্বো প্রসেসর-সহ নজরকাড়া ফিচার্স
  4. Flipkart Freedom Sale শুরু হচ্ছে এই তারিখে, স্মার্টফোন-ল্যাপটপে বড় ছাড়, SBI কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট
  5. ভারতে Redmi Note 17 5G লঞ্চের দিন অবশেষে ঘোষণা, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লের সঙ্গে আসছে
  6. Redmi K100 সিরিজ এই মাসে উন্মোচিত হচ্ছে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  7. স্মার্টফোন, ল্যাপটপ-সহ বিভিন্ন প্রোডাক্টে বড় ছাড় নিয়ে শুরু হচ্ছে Amazon Great Freedom Sale
  8. Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
  9. iQOO Z11 আগস্টে ভারতে লঞ্চ হবে, 9,025mAh ব্যাটারি ও 3D কার্ভড স্ক্রিন থাকতে পারে
  10. Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.