পুজোর আগে BSNL পোস্টপেড গ্রাহকের মুখে হাসি ফোটাবে এই খবর

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 অক্টোবর 2018 12:11 IST
হাইলাইট
  • 525 টাকার পোস্টপেড প্ল্যান ঢেলে সাজিয়েছে BSNL
  • আগের থেকে আরও বেশি ডাটা পাওয়া যাবে
  • সাথে থাকবে ডাটা রোল ওভার

525 টাকার প্ল্যানে কলকাতার পোস্টপেড গ্রাহকরা মাসে 80GB 2G/3G ডাটা ব্যবহার করতে পারবেন

সম্প্রতি 525 টাকার পোস্টপেড প্ল্যান ঢেলে সাজিয়েছে রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা BSNL। এই প্ল্যানে এবার BSNL পোস্টপেড গ্রাহকরা আগের থেকে আরও বেশি ডাটা পাবেন। এর সাথেই যোগ হয়েছে ডাটা রোল ওভার ফিচার। এই ফিচারে আগের মাসে ব্যবহার না করা ডাটা পরের মাসে ব্যবহার করা যাবে। পুজোর আগে শুধুমাত্র কলকাতার পোস্টপেড গ্রাহকদের জন্য এই প্ল্যান নিয়ে এসেছে BSNL। এই মাসের শুরুতেই কোম্পানির প্রিপেড গ্রাহকদের জন্য 9 টাকা ও 29 টাকার ছোট প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হয়েছিল রাষ্ট্রায়াত্ব টেলিকম কোম্পানিটি।

নতুন 525 টাকার প্ল্যানে কলকাতার পোস্টপেড গ্রাহকরা মাসে 80GB 2G/3G ডাটা ব্যবহার করতে পারবেন। প্রসঙ্গত এখনো কলকাতা সার্কেলে 4G পরিষেবা শুরু করেনি BSNL। আনলিমিটেড ভয়েস কল আর রোজ 100 টি SMS এর সুবিধা পাওয়া যাবে। এই প্রথম ডাটা রোল ওভার সহ পোস্টপেড প্ল্যন লঞ্চ করল BSNL। ফলে কোন মাসে গ্রাহক 80GB ডাটা ব্যবহার না করলে তা পরের মাসে গ্রাহকের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। এইভাবে একবারে মোট 200GB পর্যন্ত ডাটা নিজের অ্যাকাউন্টে রাখা যাবে।

এই প্ল্যানে লোকাল ও ন্যাশানাল কলের জন্য 500 টাকা, লোকাল, ন্যাশানাল ও ইন্টারন্যাশানাল কলের জন্য 2000 টাকা আর লোকাল, ন্যাশানাল, ইন্টারন্যাশানাল কল ও ইন্টারন্যাশানাল রোমিং এর জন্য 5000 টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে। Telecom Talk এ এক রিপোর্টে জানানো হয়েছে আপাতত শুধুমাত্র কলকাতা সার্কেলের গ্রাহকদের জন্য এই প্ল্যান লঞ্চ হলেও শিঘ্রই সারা ভারতের BSNL গপোস্টপেড গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, Postpaid Plans
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  2. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  3. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  4. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  5. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  6. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  7. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  8. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  9. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  10. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.