জলের দরে এক বছর দিনে 1.5GB ডেটা দিচ্ছে BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 জুন 2019 14:08 IST
হাইলাইট
  • 19 সেপ্টেম্বর পর্যন্ত এই অফার চলবে
  • এই প্ল্যানে দিনে 1.5GB ডাটা ব্যবহার করা যাবে
  • এই প্ল্যানের সাথে কলিং সুবিধা থাকছে না

শুধুমাত্র কেরালা সার্কেলের BSNL গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন

লম্বা ভ্যালিডিটর নতুন প্রিপেড প্লান নিয়ে হাজির হল ভারত সঞ্চার নিগম লিমিটেড। নতুন 1,345 টাকা প্রিপেড প্ল্যানে BSNL গ্রাহকরা  দিনে 1.5GB ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। আপাতত শুধুমাত্র কেরালা সার্কেলের BSNL গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। 19 সেপ্টেম্বরের আগে রিচার্জ করলেই এই প্ল্যানের সুবিধা পাওয়া যাবে। গত সপ্তাহে শুধুমাত্র কেরালা সার্কেলের গ্রাহকদের জন্য 168 টাকা প্ল্যান লঞ্চ করেছিল BSNL। এই প্ল্যানে ইন্টারন্যাশানাল রোমিং এর সুবিধা পাওয়া যাবে।

BSNL ওয়েবসাইটে জানানো হয়েছে 1,345 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে 365 দিন ভ্যালিডিটি। এই প্ল্যানের সাথে সব সময় অতিরিক্ত 10GB ডেটা থাকবে। তবে এই প্ল্যানের সাথে কোন ভয়েস কল এর সুবিধা থাকছে না।

আপাতত শুধুমাত্র কেরালা সার্কেলের গ্রাহকরা 1,345 টাকার BSNL প্রিপেড প্ল্যান ব্যবহার করতে পারবেন।

সম্প্রতি কেরালা সার্কেলের গ্রাহকদের জন্য 168 টাকা প্ল্যান নিয়ে এসেছিল BSNL। 168 টাকা রিচার্জে BSNL গ্রাহকরা নিজের নম্বরে ইন্টারন্যাশানাল রোমিং সার্ভিস ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে ইন্টারন্যাশানাল রোমিং এ 90 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  2. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  3. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  4. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  5. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  6. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  7. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  8. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  9. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  10. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.