Jio কে টেক্কা দিতে প্রিপেডে 25 গুণ বেশি ডেটা দিচ্ছে BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 এপ্রিল 2019 11:17 IST
হাইলাইট
  • 35 টাকা প্ল্যানে এবার মোট 5GB ডেটা ব্যবহার করা যাবে
  • 53 টাকা প্ল্যানে এবার 8GB ডেটা ব্যবহার যাবে
  • 395 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 71 দিন

একাধিক প্রিপেড প্ল্যান ঢেলে সাজালো BSNL

প্রিপেডে 25 গুণ বেশি ডেটা দিচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। 35 টাকা, 53 টাকা আর 395 টাকা প্ল্যানে আগের থেকে 25 গুণ বেশি ডেটা দেবে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। বেশি ডেটা দেওয়ার সাথেই এই প্ল্যানগুলির ভ্যালিডিটিতে বদল এনেছে BSNL। 35 টাকা ও 53 টাকা প্ল্যানে আগে যথাক্রমে 200 MB ও 250MB ডেটা পাওয়া যেত। দুটি প্ল্যানেই আগেই থেকে 25 গুণ দেশি ডেটা পাওয়া যাবে।

35 টাকা প্ল্যানে এবার মোট 5GB ডেটা ব্যবহার করা যাবে। আগে এই প্ল্যানে 200MB ডেটা পাওয়া যেত। 35 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 5 দিন। তবে এই প্ল্যানের সাথে কোন কল বা SMS এর সুবিধা পাওয়া যাবে না।

53 টাকা প্ল্যানে এবার 8GB ডেটা ব্যবহার করতে পারবেন BSNL প্রিপেড গ্রাহকরা। আগে এই প্ল্যানে 250MB ডেটা দিত রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। 53 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 21 দিন থেকে কমিয়ে 14 দিন করা হয়েছে।

395 টাকা প্ল্যানে থাকছে আনলিমিটেড কল করার সুবিধা। দিল্লি ও মুম্বাই সার্কে ছাড়া এই প্ল্যানে বিনামূল্যে রোমিং থেকেও কল করা যাবে। আনলিমিটেড কলের সাথেই এই প্ল্যানে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। 395 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 71 দিন।

Jio 399 টাকা প্ল্যানের সাথে সরাসরি প্রতিযোগিতার সম্মুখীন হবে BSNL 395 প্ল্যান। Jio 399 টাকা প্ল্যানে আনলিমিটেড কলের সাথে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Motorola আনল 50MP সেলফি ক্যামেরা ও 144Hz ডিসপ্লের দুর্দান্ত ফিউশন ফোন
  2. Poco X8 Pro Max: 9000mAh ব্যাটারির প্রথম পোকো ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  3. Motorola Edge 70 Fusion-এর ওপেন সেল শুরু হল, 25,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন
  4. এবার WhatsApp চ্যাটে নজর রাখা যাবে, কার সঙ্গে কথা বলছে বা কাকে ব্লক করছে, জানাবে নতুন ফিচার
  5. iQOO Z11x 5G লঞ্চ হল 32MP সেলফি ক্যামেরা ও 7200mAh ব্যাটারির সাথে, 20 হাজারের নিচে সেরা ফোন?
  6. আগামী সপ্তাহে লঞ্চের আগেই Samsung Galaxy M17e 5G-এর দাম ফাঁস, 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সস্তায়
  7. শুরু হল Apple-এর সবচেয়ে সস্তা ফোন ও ল্যাপটপের সেল, স্টুডেন্টরা পাবে 10,000 টাকার বিশেষ ছাড়
  8. Samsung Galaxy S26 Series-এর বিক্রি শুরু হল, 256 জিবির দামে পাবেন 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট
  9. Laptop Price Hike: কম্পিউটার-ল্যাপটপ কিনতে চাইলে তাড়াতাড়ি করুন, 35 শতাংশ পর্যন্ত দাম বাড়তে চলেছে
  10. Vivo Y51 Pro 5G ভারতে 50MP ক্যামেরা, 256GB স্টোরেজ, ও 7200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.