প্রথম তিনেও জায়গা পেল না Jio, দেখে নিন ভারতে এক নম্বরে কোন নেটওয়ার্ক?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 জুন 2018 18:48 IST
হাইলাইট
  • এয়ারটেল এখনো ভারতের এক নম্বর টেলিকম নেটওয়ার্ক
  • এপ্রিল মাসে এয়ারটেলের গ্রাহক সংখ্যা ছিল 308.6 মিলিয়ান
  • গ্রাহক সংখ্যার নিরিখে 25.7% শেয়ার রয়েছে এয়ারটেলের

ভারতে মোট মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা 10.49 বিলিয়ান। সম্প্রতি দেশে 9.39 মিলিয়ান মোবাইল গ্রাহক বেড়েছে। এই তথ্য জানিয়েছে সেলুলার অপারেটার অ্যাসোসিয়েশান অফ ইন্ডিয়া। এপ্রিল মাসের শেষের এই সংখ্যা জানিয়েছে সংস্থাটি।  গ্রাহক সংখ্যার দিক থেকে এয়ারটেল এখনো ভারতের এক নম্বর টেলিকম নেটওয়ার্ক। এই সময়ে 4.5 মিলিয়ান নতুন গ্রাহক এয়ারটেলের সাথে যুক্ত হয়েছেন। যদিও সবথেকে বেশি গ্রাহক যুক্ত হয়েছে আইডিয়া সেলুলারের সাথে বলে জানিয়েছে COAI। এছাড়াও এই তথ্যে পাওয়া যাচ্ছে Reliance Jio, Aircel, Telenor, RCom, BSNL ও MTNL এর মার্চ মাসে শেষ হওয়া আর্থিক বছরের পরিসংখ্যান। কিন্তু এপ্রিল মাসের তথ্য পাওয়া যায়নি এই তথ্যে। তাই কত গ্রাহক যুক্ত হয়েছেন সেই সংখ্যায় বদল আসতে পারে বলে জানানো হয়েছে।
 
মোট গ্রাহকের নিরিখে এক নম্বরে রয়েছে এয়ারটেল।  এপ্রিল মাসে এয়ারটেলের গ্রাহক সংখ্যা ছিল 308.6 মিলিয়ান। এর পরেই দুই নম্বরে আছে ভোডাফোন। এখন ভোডাফোনের গ্রাহক সংখ্যা 222.03 মিলিয়ান। যদিও সব থেকে বেশি গ্রাহক আইডিয়াতে যোগ দিয়েছেন। মোট 5.55 মিলিয়ান গ্রাহক আইডিয়ার সাথে যুক্ত হয়েছেন। এর ফলে আইডিয়ার মোট গ্রাহক সংখ্যা 216.76 মিলিয়ান। এই একই রিপোর্টে জানানো হয়েছে 660,000 গ্রাহক হারিয়েছে ভোডাফোন।
 
এখন ভারতের বাজারে 29.41% শেয়ার রয়েছে এয়ারটেলের। এর পরেই রয়েছে ভোডাফোন। ভোডাফোনের মার্কেট শেয়ার 21.15%। এই রিপোর্টে জানানো হয়েছে 20.65% মার্কেট শেয়ার নিয়ে এই লিস্টে তিন লম্বরে আছে আইডিয়া। আর প্রথম তিনের ঠিক বাইরে চার নম্বরে 17.77% মার্কেট শেয়ার রয়েছে জিওর।
 
এছাড়াও সেলুলার অপারেটার অ্যাসোসিয়েশান অফ ইন্ডিয়ার এই রিপোর্টে প্রত্যেক সার্কেলের তথ্যও সিষদে দেওয়া হয়েছে। সবথেকে বেশি মানুষ মোবাইল ব্যাবহার করেন উত্তর প্রদেশ পর্ব সার্কেলে। এই সার্কেলে মোট 91.07 মিলিয়ান গ্রাহক ফোন ব্যাবহার করেন। এর পরেই দুই নম্বরে রয়েছে মহারাষ্ট্র। পশ্চিমে এই রাজ্যে মোট 84.26 মিলিয়ান মোবাইল গ্রাহক রয়েছেন।
 
ট্রাই এর মার্চ মাসের রিপোর্ট অনুযায়ী মোবাইল গ্রাহক সংখ্যার নিরিখে 25.7% শেয়ার রয়েছে এয়ারটেলের। তাদের মোট গ্রাহক সংখ্যা 304.1 মিলিয়ান। 222.6 মিলিয়ান গ্রাহক নিয়ে গুই নম্বরে 18.82% শেয়ার ধরে রেখেছে ভোডাফোন। তিন নম্বরে 17.85% গ্রাহক শেয়ার রয়েছে আইডিয়ার। আর চারে 186.5 মিলিয়ান গ্রাহক নিয়ে ভারতের বাজারে গ্রাহক সংখ্যার নিরিখে মোট 15.76% শেয়ার ধরে রেখেছে জিও।
 
 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance Jio, Airtel, Vodafone, Idea Cellular, MTNL, TRAI, COAI
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.