অবশেষে এই দেশে শুরু হল 3G পরিষেবা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 ডিসেম্বর 2018 18:21 IST

গোটা বিশ্ব যখন 5G নেটওয়ার্ক শুরু করার প্রস্তুতি নিচ্ছে তখন কিউবাতে শুরু হল 3G পরিষেবা। বৃহস্পিতিবার কিউবাতে 3G নেটওয়ার্ক শুরু হয়েছে। তবে আকাশ ছোঁইয়া দামের জন্য এখনই সেই দেশের মানুষ এই পরিষেবা ব্যবহার করতে পারবেন না।

কিউবার ইন্টারনেট প্রোভাইডার Etecsa বৃহস্পতিবার সকাল 8টায় প্রথম 3G পরিষেবা শুরু করেছে। সেই দেশের যে সব গ্রাহকের ফোন নম্বর 52 আর 53 নম্বরে শুরু আপাতত শুধুমাত্র সেই গ্রাহকরাই 3G পরিষেবা ব্যবহার করতে পারবেন। সেই দেশের বাকি গ্রাহকদের 3G পরিষেবা ব্যবহার করার জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।

Advertisement

শুরুতে 30 ডলারে 4GB ডাটা পাবেন গ্রাহকরা। তবে সেই দেশে মানুষের গড় আয় কম হওয়ার কারনে এখনই সাধারন মানুষ এত টাকা খরচ করে 3G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না।

সরকারী তথ্য অনুযায়ী কিউবাতে মোট 53 লক্ষ গ্রাহক মোবাইল ফোন ব্যবহার করেন। সেই দেশের মোট জন সংখ্যা 1.12 কোটি। অর্থাৎ দেশের প্রায় অর্ধেক মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন।

কিউবার মানুষ এতদিন Wifi এর উপরে ভরসা করে ইন্টারনেট ব্যবহার করতেন। সারা দেশে রয়েছে অসংখ্য পাবলিক Wifi। সেই দেশের বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে দেশান্তরীদের সাথে ভিডিও চ্যাট করেন।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Cuba, Internet, 3G
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  2. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  3. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  4. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  5. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  6. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  7. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  8. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  9. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  10. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.