বোকাবাক্সকে স্মার্ট টিভি বানাতে হাজির Dish SMRT Hub আর Dish SMRT Kit

ভারতে লঞ্চ হয়েছে Dish SMRT Hub। নতুন এই স্মার্ট সেট টপ বক্সে Android TV অপারেটিং সিস্টেম চলবে। এছাড়াও লঞ্চ হয়েছে Dish SMRT Kit। নতুন এই স্মার্ট স্টিকে Alexa ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট থাকছে।

বোকাবাক্সকে স্মার্ট টিভি বানাতে হাজির Dish SMRT Hub আর Dish SMRT Kit

Dish SMRT Hub স্মার্ট সেট টপ বক্সে Android TV 9 অপারেটিং সিস্টেম চলবে

হাইলাইট
  • Dish SMRT Hub এ বিল্ট ইন Chromecast থাকছে
  • Dish SMRT Hub এ Netflix সাপোর্ট থাকবে না
  • Dish SMRT Kit এ থাকছে Alexa সাপোর্ট
বিজ্ঞাপন

সম্প্রতি একাধিক স্মার্ট কানেক্টিভিটি ডিভাইস নিয়ে এল Dish TV। শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে Dish SMRT Hub। নতুন এই স্মার্ট সেট টপ বক্সে Android TV অপারেটিং সিস্টেম চলবে। এছাড়াও লঞ্চ হয়েছে Dish SMRT Kit। নতুন এই স্মার্ট স্টিকে Alexa ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট থাকছে। কবে এই দুই ডিভাইস বিক্রি শুরু হবে জানায়নি Dish TV।

গোপন খবর ফাঁস হয়ে গেল, Xiaomi ফোনের ক্যামেরায় আসছে দুর্দান্ত এই ফিচার

Dish SMRT Hub আর Dish SMRT Kit এর দাম

Dish SMRT Hub এর দাম 3,999 টাকা। বর্তমান Dish TV গ্রাহকরা 2,499 টাকায় এই ডিভাইস কিনতে পারবেন। 1,199 টাকায় বিক্রি হবে Dish SMRT Kit। শুধুমাত্র Dish TV গ্রাহকরা Dish SMRT Kit কিনতে পারবেন। শুধুমাত্র কোম্পানির DishNXT HD Box এর সাথে কাজ করবে Dish SMRT Kit। তবে যে কোন টিভির সাথে Dish SMRT Hub কাজ করবে।

Realme Festive Days Sale: এক ঝলকে সেরা অফারগুলি দেখে নিন

Dish SMRT Hub এর ফিচার

Dish SMRT Hub স্মার্ট সেট টপ বক্সে Android TV 9 অপারেটিং সিস্টেম চলবে। থাকছে Google Assistant আর Play Store। ডিভাইসের সাথে থাকছে রিমোট কন্ট্রোল পাওয়া যাবে। সেখানে থাকছে ভয়েস ইনপুট। Amazon Prime Video, Zee5, Voot, ALTBalaji আর YouTube সাপোর্ট থাকবে। যদিও এই ডিভাইসে Netflix সাপোর্ট থাকছে না। এই ডিভাইসের রিমোটে Google Assistant ব্যবহার করে স্মার্ট হোম ডিভাইস কন্ট্রোল করা যাবে।

ট্রিপল রিয়ার ক্যামেরা, চোখ ধাঁধানো ডিসপ্লে সহ ভারতে এল Nokia 6.2

Dish SMRT Kit এর ফিচার

শুধুমাত্র কোম্পানির  DishNXT HD সেট টপ বক্সের সাথে কাজ করবে Dish SMRT Kit। বিভিন্ন অ্যাপের সাথেই এই স্মার্ট স্ট্রিমিং স্টিকে থাকছে ALEXA ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। এই স্ট্রিমিং স্টিকের সাথে রিমোটে থাকছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। এছাড়াও Alexa ভয়েস অ্যাসিস্ট্যান্টের সব কম্যান্ড কাজ করবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  2. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  3. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Jio ও Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যান মুখোমুখি, একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে দেখুন
  5. সব ফোনের দাম যখানে বাড়ছে, সেখানে হঠাৎ 15,000 টাকা দাম কমল Samsung Galaxy S26 Ultra-র
  6. Boltt Ace 5G ও Evo লঞ্চ হল, খুব সস্তায় 64MP ক্যামেরা ও 8GB র‍্যাম, দাম 9,999 টাকা থেকে শুরু
  7. দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন
  8. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  9. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  10. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »