প্রিপেড রিচার্জের মুশকিল আসান! Google সার্চ-এ এল নতুন ফিচার

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 4 ফেব্রুয়ারি 2020 16:46 IST
হাইলাইট
  • Google সার্চ থেকে প্রিপেড রিচার্জ করা যাবে
  • Airtel, Vodafone-Idea, Reliance Jio ও BSNL নম্বর রিচার্জ হবে
  • শুধুমাত্র Android গ্রাহকরা এই সুবিধা পাবেন

Google সার্চ ব্যবহার করে প্রিপেড প্ল্যান ব্রাউজ করা যাবে

Google Search থেকেই এবার ভারতে প্রিপেড মোবাইল রিচার্জ করা যাবে। মঙ্গলবার নতুন এই ফিচার নিয়ে এসেছে Google। আপাতত Android গ্রাহকরা Google সার্চ থেকে প্রিপেড মোবাইল রিচার্জ করতে পারবেন। Airtel, Vodafone-Idea, Reliance Jio ও BSNL প্রিপেড নম্বরে রিচার্জ করা যাবে। নতুন ফিচার প্রিপেড মোবাইল রিচার্জের সঙ্গেই বিভিন্ন প্ল্যান পাশাপাশি রেখে তুলনা করার সুবিধা থাকছে। শুধু নিজের নম্বর নয়, গ্রাহক চাইলে গোটা দেশের যে কোন প্রিপেড নম্বর রিচার্জ করতে পারবেন।

Android ডিভাইস থেকে ‘prepaid mobile recharge' অথবা ‘sim recharge' সার্চ করে প্রিপেড মোবাইল রিচার্জ করা যাবে। সার্চ রেজাল্টে মোবাইল রিচার্জের জন্য পৃথক বিভাগ দেখতে পাবেন। সেখানে ফোন নম্বর ও অপারেটর সিলেক্ট করে ‘Browse plans' সিলেক্ট করতে হবে। এর পরে নির্দিষ্ট নম্বরের সব প্ল্যান দেখিয়ে দেবে Google।

Google Maps -কে বোকা বানিয়ে তৈরি হল 'নকল' ট্রাফিক জ্যাম! কীভাবে?

তালিকা থেকে পছন্দের প্ল্যান বেছে নিয়ে FreeCharge, MobiKwik, Google Pay অথবা Paytm ব্যবহার করে পেমেন্ট করলেই নির্দিষ্ট নম্বরে রিচার্জ হবে।

ট্রানজাকশন শেষ হলে গ্রাহক আবার Google সার্চ পেজে ফিরে আসবেন। রিচার্জের সময় কোন সমস্যা হলে সমাধানে Google -এর সাপোর্ট দলের সঙ্গে যোগাযোগ করে সমাধান পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.