200 টাকার নিচে Jio ও Airtel-এর সস্তা রিচার্জ প্ল্যান, দৈনিক 2 জিবি ডেটার সাথে আনলিমিটেড কলিং

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 23 ফেব্রুয়ারি 2026 11:26 IST
হাইলাইট
  • Jio ও Airtel উভয়েই 200 টাকার নিচে 28 দিনের প্ল্যান অফার করছে
  • দুই সংস্থার ঝুলিতে কম খরচে আনলিমিটেড ভয়েস কলিং প্ল্যান আছে
  • Jio তাদের 198 টাকার প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা দিচ্ছে

both Jio and Airtel offer a few affordable recharge plans under Rs. 200

Photo Credit: Digit

গত বছর মোবাইল ফোন রিচার্জ করার খরচ সেভাবে বাড়েনি। কিন্তু যারা প্রতিদিন ইন্টারনেট ডেটা ব্যবহার করেন, তাদের প্রতি মাসে প্রায় 300 টাকা পকেট থেকে ব্যয় করতে হচ্ছে। আবার যাদের কাজের তাগিদে বা ব্যক্তিগত প্রয়োজনে দু'টি সিম চালু রাখতে হয়, তাদের প্রিপেইড বা ভয়েস অনলি প্ল্যানের জন্য আলাদা খরচ করতে হয়। দেশের দুই বৃহত্তম টেলিকম সংস্থা Airtel ও Jio এমন পরিস্থিতিতে 200 টাকার নিচে বেশ কয়েকটি সাশ্রয়ী মূল্যের প্ল্যান অফার করছে। এই প্রতিবেদনে জিও এবং এয়ারটেলের 200 টাকার মধ্যে বাজেট ফ্রেন্ডলি প্রিপেইড রিচার্জ প্যাকের সন্ধান ও বেনিফিট দেওয়া রইল, যাতে আপনি নিজের প্রয়োজন অনুসারে সেরা প্ল্যান বেছে নিতে পারেন।

200 টাকার নিচে Airtel রিচার্জ প্ল্যান

199 টাকার এয়ারটেল প্ল্যান

এয়ারটেল 199 টাকার একটি প্ল্যান অফার করে, যার ভ্যালিডিটি 28 দিন। এটি 4 সপ্তাহ গ্রাহকদের দেশের যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কল করতে দেয়। পাশাপাশি 2 জিবি ডেটা ব্যবহার করতে দেয়৷ যাদের সেকেন্ড নম্বরে শুধু কল ধরা ও করার ব্যাপার থাকে, তাদের জন্য এই প্ল্যান আদর্শ। এছাড়াও, এই প্রিপেইড প্ল্যান Airtel Xtreme Play-এর অ্যাক্সেস দিচ্ছে।

Advertisement

200 টাকার নিচে Jio রিচার্জ প্ল্যান

189 টাকার জিও রিচার্জ প্ল্যান

প্রতিদিন ডেটা না লাগলে বেশি বিবেচনা না করেই জিওর 189 টাকার প্ল্যানে রিচার্জ করা যেতে পারে। এটি 28 দিন ভ্যালিডিটির সাথে এসেছে। ক্রেতারা আনলিমিটেড ভয়েস কল, 300টি SMS, ও মোট 2 জিবি ডেটা বেনিফিট পাবে। এটাই জিওর সবচেয়ে সস্তা 28 দিন মেয়াদের প্ল্যান, যা গ্রাহকদের আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা প্রদান করে।

198 টাকার জিও প্ল্যান

198 টাকার যে প্রিপেইড প্ল্যান জিও অফার করছে, তাতে প্রতিদিন 2 জিবি ডেটা ব্যবহার করা যায়। গ্রাহকদের জন্য আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা আছে। প্রতিদিন বিনামূল্যে 300 এসএমএস পাঠানো যাবে। ব্যবহারকারীরা JioTV ও JioAICloud পরিষেবার অ্যাক্সেস পাবে। তবে এই প্ল্যানের মেয়াদ 14 দিন।

200 টাকার নিচে রিচার্জ প্ল্যানগুলির তুলনা করলে দেখা যাচ্ছে, জিও ভ্যালু ও বেনিফিটের দিক থেকে এয়ারটেলের তুলনায় এগিয়ে আছে। তবে এয়ারটেলের 199 টাকার প্ল্যানটিও ভাল বিকল্প বলা চলে, বিশেষ করে যে সমস্ত গ্রাহক এয়ারটেল এক্সট্রিম প্লে-র কনটেন্ট উপভোগ করতে চান। উল্লেখ্য, 200 টাকার নিচে একাধিক ডেটা অ্যাড-অন প্যাক পাওয়া যায়। তবে সেগুলো অতিরিক্ত ইন্টারনেট চালানোর জন্য, আলাদা ভ্যালিডিটি প্ল্যানের বিকল্প নয়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio, Airtel, Affordable recharge plans, Telecom News, India
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.