পুজোর আগে অফারের ডালি সাজিয়ে হাজির Vodafone Idea

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 সেপ্টেম্বর 2018 13:23 IST
হাইলাইট
  • একসাথে ছয়টি নতুন প্ল্যান লঞ্চ করল Vodafone Idea
  • 25 টাকা থেকে 245 টাকার মধ্যে এই রিচার্জগুলি লঞ্চ হয়েছে
  • 28 দিন থেকে 84 দিন পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যাবে

25 টাকা থেকে 245 টাকার মধ্যে এই রিচার্জগুলি লঞ্চ করেছে Vodafone Idea।

Jio  ও Airtel কে টেক্কা দিতে নতুন কম্বো প্যাক লঞ্চ করল Vodafone Idea। প্রসঙ্গত গত মাসে বাজারেব প্রতিযোগিতায় টিকে থাকতে এক হয়ে গিয়েছিল Vodafone ও Idea। এবার একসাথে ছয়টি নতুন প্ল্যান লঞ্চ করল Vodafone Idea। ভারতে নির্বাচিত কিছু সার্কেলের Vodafone ও Idea গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। নতুন এই প্ল্যানে কলিং ও ডাটার সাথেই অতিরিক্ত সুবিধা পাবেন গ্রাহকরা। মাত্র 25 টাকা থেকে এই রিচার্জগুলি শুরু হচ্ছে।

25 টাকা থেকে 245 টাকার মধ্যে এই রিচার্জগুলি লঞ্চ করেছে Vodafone Idea। এই প্ল্যানগুলিতে 28 দিন থেকে 84 দিন পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যাবে। Idea উত্তরপ্রদেশ পশ্চিম, পাঞ্জাব ও তামিলনাড়ু সার্কেল ও Vodafone তামিলনাড়ু সার্কেলের গ্রাহকরা আপাতত এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। যে সব গ্রাহক আনলিমিটেড প্ল্যান ব্যবহার করতে চান না তাদের জন্য বিশেষভাবে এই ‘অ্যাক্টিভ রিচার্জ’ লঞ্চ করেছে কোম্পানি।

25 টাকার প্ল্যানে 18 টাকা টকটাইম পাওয়া যাবে। সাথে থাকবে 10শ ডাটা। ভ্যালিডিটি 28 দিন। 35 টাকার প্ল্যানে পাওয়া যাবে 26 টাকার টকটাইম আর 100MB ডাটা, ভ্যালিডিটি 28 দিন। এই সব প্ল্যানে প্রি সেকেন্ডে এক পয়সা দরে ফোন করতে পারবেন গ্রাহকরা। 65 টাকার প্ল্যানে পাওয়া যাবে 65 টাকা টকটাইম আর 200MB ডাটা। ভ্যালিডিটি 28 দিন।

95 টাকার প্ল্যানে পাওয়া যাবে 95 টাকার টকটাইম আর 500 MB ডাটা। ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে মিনিটে তিরিশ পয়সা অথবা দুই সেকেন্ডে এক পয়সা দরে কল করা যাবে। 145 টাকারপ্ল্যানে 145 টাকা টকটাইম ও 1GB ডাটা পাওয়া যাবে। ভ্যালিডিটি 42 দিন। 245 টাকার প্ল্যানে 245 টাকা টকটাইম আর 2GB ডাটা পাওয়া যাবে। ভ্যালিডিটি 84 দিন। এই সব প্ল্যানেই মিনিটে তিরিশ পয়সা অথবা দুই সেকেন্ডে এক পয়সা দরে কল করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone Idea, Vodafone, Idea, Idea Cellular
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.