ঘাড়ে নিঃশ্বাস ফেলছে Jio, আবার নতুন প্ল্যান নিয়ে হাজির Airtel

নতুন 168 টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করল Airtel। নির্বাচিত কিছু গ্রাহকের জন্য এই প্ল্যান লঞ্চ করেছে Airtel। 168 টাকার রিচার্জে প্রতিদিন 1GB ডাটা, 100 টি SMS ও আনলিমিটেড কল ব্যবহার করতে পারবে Airtel গ্রাহকরা।

ঘাড়ে নিঃশ্বাস ফেলছে Jio, আবার নতুন প্ল্যান নিয়ে হাজির Airtel

আগে 168 টাকার রিচার্জে 20 দিন ভ্যালিডিটি পাওয়া যেত।

হাইলাইট
  • 168 টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করল Airtel
  • নির্বাচিত কিছু গ্রাহকের জন্য এই প্ল্যান লঞ্চ করেছে Airtel
  • এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন
বিজ্ঞাপন

শুধুমাত্র জুলাই মাসে 1.1 কোটি গ্রাহক Jio নেটওয়ার্কে যোগ দিয়েছেন। এর সাথেই এক হয়ে গিয়েছে Vodafone ও Idea। তাই বেজায় চাপে Airtel। এই পরিস্থিতিতে একের পর এক আকর্ষনীয় অফার লঞ্চ করে বাজারে টিকে থাকার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে এই কোম্পানি। এবার নতুন 168 টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করল Airtel। দিল্লি ও অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলের নির্বাচিত কিছু গ্রাহকের জন্য এই প্ল্যান লঞ্চ করেছে Airtel। 168 টাকার রিচার্জে প্রতিদিন 1GB ডাটা, 100 টি SMS ও আনলিমিটেড কল ব্যবহার করতে পারবে Airtel গ্রাহকরা। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

Telecom Talk এ এক রিপোর্টে এই খবর প্রকাশিত হয়েছে। এই খবরের সত্যতা যাচাই করেনি Gadgets360। কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে এই প্ল্যানে 20 দিনের জন্য প্রতিদিন 1GB ডাটা, 100 টি SMS ও আনলিমিটেড কল ব্যবহার করতে পারবে Airtel গ্রাহকরা।

সম্প্রতি নতুন প্রিপেড গ্রাহকদের জন্য পাঁচটি নতুন প্ল্যান লঞ্চ করেছে Airtel। 178 টাকা থেকে 559 টাকার মধ্যে প্রথম বার রিচার্জ (FRC) করলে নতুন Airtel গ্রাহকরা 126 GB পর্যন্ত ডাটা পাবেন। এই কম্বো প্ল্যানে গ্রাহকরা ডাটা, আনলিমিটেড অয়েস কল ও SMS ব্যবহার করতে পারবেন। নতুন এই রিচার্জগুলি হল 178 টাকা, 229 টাকা, 344 টাকা, 495 টাকা আর 559 টাকা। নতুন সিম কার্ড নেওয়ার পরে শুধুমাত্র কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট অথবা MyAirtel অ্যাপ থেকে এই রিচার্জ করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »