419 টাকার নতুন প্ল্যান লঞ্চ করল Airtel

Airtel অফিশিয়াল ওয়েবসাইট ও অ্যাপ থেকে ইতিমধ্যেই 419 টাকার প্ল্যান রিচার্জ করা যাবে। সব সার্কেলের গ্রাহক এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানের সাথে পাওয়া যাবে প্রতিদিন  1.4GB ডাটা।

419 টাকার নতুন প্ল্যান লঞ্চ করল  Airtel

419 টাকার এই প্ল্যানে প্রাহক প্রতিদিন 1.4GB ডাটা ব্যবহার করতে পারবেন।

হাইলাইট
  • প্রতিদিন 1.4GB ডাটা ব্যবহার করা যাবে
  • প্ল্যানের ভ্যালিডিটি 75 দিন
  • থাকবে রোজ 100 টি SMS
বিজ্ঞাপন

সম্প্রতি কোম্পানির দ্বিতীয় বর্ষপুর্তি উপলক্ষে গ্রাহকদের একের পর এক অফার দিয়ে চলেছে Jio। হাত গুটিয়ে বসে নেই প্রতিযোগীরাও। এবার নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করল  Airtel।  419 টাকার এই প্ল্যানে প্রাহক প্রতিদিন 1.4GB ডাটা ব্যবহার করতে পারবেন। নতুন এই প্ল্যানের ভ্যালিডিটি 75 দিন। নতুন এই প্যাক  Jio র  349 টাকার প্ল্যানকে প্রতিযোগিতার সামনে ফেলবে।  Jio 349 টাকার প্ল্যানে প্রতিদিন 1.5GB ডাটা ব্যবহার করা যায়। ভ্যালিডিটি  70 দিন।

Airtel অফিশিয়াল ওয়েবসাইট ও অ্যাপ থেকে ইতিমধ্যেই 419 টাকার প্ল্যান রিচার্জ করা যাবে। সব সার্কেলের গ্রাহক এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানের সাথে পাওয়া যাবে প্রতিদিন  1.4GB ডাটা। এর সাথেই থাকবে রোজ 100 টি  SMS, রোজ  300 মিনিট আর সপ্তাহে  1000 মিনিট কল করার সুযোগ। এর সাথেই ফড়িং ন্যাশানাল রোমিং ও কোম্পানির টিভি অ্যাপ নিনামূল্যে ব্যবহার করতে পারবেন এই প্ল্যানের গ্রাহকরা।

Jio 349 টাকার প্ল্যানে প্রতিদিন 1.5GB ডাটা ব্যবহার করা যায়। এই প্ল্যানের  ভ্যালিডিটি  70 দিন।  এর সাথেই থাকে আনলিমিটেড কলিং, ফ্রি রোমিং রোজ  100 টি  SMS আর কোম্পানির সব অ্যাপ ব্যবহারের সুযোগ। তবে ক্যাশব্যাক অফারে 349 টাকার  Jio রিচার্জ মাত্র  299 টাকায় করা সম্ভব।

সম্প্রতি এক হয়ে গিয়েছে  Vodafone আর  Idea। একদিকে ক্রমাগত  Jio-র চাপ অন্যদিকে প্রতিযোগীদের এক হওয়া বেশ চাপে রেখেছে  Airtel কে। এছাড়াও আগামী বছরে সারা দেশে  4G লঞ্চ করবে  BSNL।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »