‘ওয়ার্ক ফ্রম হোম’ প্যাকে ৩০ দিন ভ্যালিডিটি দিচ্ছে জিও

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 মে 2020 12:48 IST
হাইলাইট
  • ১৫১ টাকা রিচার্জ করলে অতিরিক্ত ৩০জিবি ডেটা পাওয়া যাবে
  • ২০১ টাকা রিচার্জে মিলবে অতিরিক্ত ৪০জিবি ডেটা
  • ২৫১ টাকা রিচার্জ করলে অতিরিক্ত ৫০জিবি ডেটা দিচ্ছে জিও

‘ওয়ার্ক ফ্রম হোম' অ্যাড-অন প্যাকে ৩০ দিন ভ্যালিডিটি দিচ্ছে জিও। গত সপ্তাহেই এই প্যাক নিয়ে এসেছিল দেশের এক নম্বর টেলিকম কোম্পানিটি। প্রিপেড প্ল্যানের উপরে অতিরিক্ত ডেটা ব্যবহারের জন্য এই প্যাক নিয়ে এসেছিল জিও। শুরুতে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছিল যতদিন প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ততদিন অ্যাড-অন প্যাকের ভ্যালিডিটি পাওয়া যাবে।

১৫১ টাকা, ২০১ টাকা ও ২৫১ টাকা প্রিপেড প্ল্যানের সঙ্গে ৩০জিবি, ৪০জিবি ও ৫০জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছে জিও। এই তিনটি অ্যাড-অন অ্যাকের সঙ্গেই ৩০ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। মাইজিও অ্যাপ, কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট অথবা যে কোন থার্ড পার্টি রিচার্জ অ্যাপ থেকে জিও অ্যাড-অন প্যাক রিচার্জ করা যাবে।

যদিও কোন একটি প্রিপেড প্ল্যান রিচার্জ না থাকলে এই অ্যাড-অন প্যাকগুলি কাজ করবে না। প্ল্যানের সঙ্গে থাকা নির্দিষ্ট দৈনিক ডেটার সীমা শেষ হলে এই প্যাকগুলি ব্যবহার করে হাই স্পিড ডেটা ব্যবহার চালিয়ে যাওয়া যাবে। অ্যাড-অন প্যাকের সঙ্গে থাকা ডেটা ব্যবহারের কোন দৈনিক সীমা থাকছে না।

১৫১ টাকা রিচার্জ করলে অতিরিক্ত ৩০জিবি ডেটা পাওয়া যাবে। ২০১ টাকা রিচার্জে মিলবে অতিরিক্ত ৪০জিবি ডেটা। এছাড়াও ২৫১ টাকা রিচার্জ করলে অতিরিক্ত ৫০জিবি ডেটা দিচ্ছে জিও।

এছাড়াও সম্প্রতি ২,৩৯৯ টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে জিও। এই প্ল্যানে ৩৬৫ দিন ভ্যালিডিটির সঙ্গে থাকছে প্রতিদিন ২জিবি ডেটা, আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ এসএমএস ব্যবহারের সুবিধা।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  2. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  3. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Jio ও Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যান মুখোমুখি, একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে দেখুন
  5. সব ফোনের দাম যখানে বাড়ছে, সেখানে হঠাৎ 15,000 টাকা দাম কমল Samsung Galaxy S26 Ultra-র
  6. Boltt Ace 5G ও Evo লঞ্চ হল, খুব সস্তায় 64MP ক্যামেরা ও 8GB র‍্যাম, দাম 9,999 টাকা থেকে শুরু
  7. দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন
  8. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  9. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  10. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.