Spotify Premium সাবস্ক্রিপশনের সঙ্গে আসা তিনটি নতুন Vi প্রিপেইড প্ল্যানের মেয়াড 28 দিন ও দাম 230 টাকা থেকে শুরু।
Photo Credit: Unsplash/Imtiyaz Ali
New Vi plans include Spotify Premium at no additional cost
Vodafone Idea (Vi) ভারতে Spotify Premium সাবস্ক্রিপশনের সঙ্গে তিনটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে। নয়া Vi প্ল্যানগুলির দাম 230 টাকা থেকে শুরু এবং ভ্যালিডিটি 28 দিন। এই তিনটি রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা বিনামূল্যে বিজ্ঞাপনমুক্ত (অ্যাড-ফ্রি) মিউজিক, উচ্চমানের অডিও স্ট্রিমিং এবং অফলাইন প্লেব্যাকের সুবিধার সঙ্গে Spotify Premium উপভোগ করতে পারবে। এছাড়াও, প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং SMS বেনিফিট দেওয়া হচ্ছে। Vi ব্যবহারকারীরা নির্বাচিত প্ল্যানে আনলিমিটেড 4G/5G ডেটা ও একাধিক OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাবে।
প্রথমে 435 টাকার ভি নন-স্টপ হিরো প্ল্যানের প্রসঙ্গে আসা যাক। প্ল্যানটি অতিরিক্ত কোনও খরচ ছাড়াই স্পটিফাই প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবহার করতে দেবে। এতে অ্যাড-ফ্রি মিউজিক, অফলাইন ডাউনলোড, আনলিমিটেড স্কিপ, এবং হাই-কোয়ালিটি অডিও প্লেব্যাকের সুবিধা পাওয়া যায়।
435 টাকার ভি নন-স্টপ হিরো প্ল্যানে যত খুশি ভয়েস কলে কথা বলা, আনলিমিটেড 4G/5G ডেটা, ও দিনে 100টি SMS পাঠানোর সুবিধা পাওয়া যাবে। প্ল্যানটিতে জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশনও অর্ন্তভুক্ত আছে।
অন্য দিকে, ভোডাফোন আইডিয়ার নতুন 250 টাকার প্রিপেইড প্ল্যানেও স্পটিফাই প্রিমিয়াম যোগ করা আছে। এটি 28 দিন ভ্যালিডিটির সঙ্গে এসেছে। এতে মোট 2 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, ও 300টি এসএমএস-এর সুবিধা অর্ন্তভুক্ত। কোম্পানি এই প্ল্যানে কোনও OTT সাবস্ক্রিপশন রাখেনি।
Vi-এর নতুন 230 প্রিপেইড প্ল্যানের সঙ্গেও স্পটিফাই প্রিমিয়াম পাওয়া যাচ্ছে। গ্রাহকরা 28 দিন ভ্যালিডিটি পাবেন। এটি 30 জিবি হাই-স্পিড ডেট ব্যবহার করতে দেবে। এই প্ল্যানে JioHotstar, Sony LIV, FanCode, Lionsgate Play, এবং ZEE5-সহ মোট 20টি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস অর্ন্তভুক্ত।
1. প্রথমে Vi Recharge & Payments অ্যাপ খুলুন।
2 ফোনে ইনস্টল না থাকলে Play Store বা App Store থেকে ডাউনলোড করুন।
3. অ্যাক্টিভ সার্ভিস বিভাগে গিয়ে ক্লেইম বেনিফিট খুঁজুন।
4. Spotify Premium-এর পাশে ক্লেইম অপশনে ট্যাপ করুন৷
5. আগে থেকে তৈরি করা স্পটিফাই অ্যাকাউন্টের সঙ্গে সাইন ইন করুন বা নতুন আইডি বানিয়ে নিন।
একবার চালু হওয়ার পর সেটির ভ্যালিডিটি সংশ্লিষ্ট Vi রিচার্জ প্ল্যানের মেয়াদের সঙ্গে সংযুক্ত থাকবে। অর্থাৎ যতদিন আপনার যোগ্য ভি প্ল্যান সক্রিয় থাকবে, ততদিন স্পটিফাই প্রিমিয়াম ব্যবহার করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Mafia: The Old Country's Man of Honor Expansion Gets First Look at Gameplay Ahead of Launch