দারুণ অফার! প্রিপেড দ্বিগুণ ডেটা দিচ্ছে Vodafone Idea

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 মার্চ 2020 18:40 IST
হাইলাইট
  • একাধিক প্রিপেড প্ল্যানে দ্বিগুণ ডেটা দিতে শুরু করল Vodafone Idea
  • সঙ্গে আনলিমিটেড কল করা যাবে
  • থাকছে 100 লোকাল ও ন্যাশানাল এসএমএস

প্রতিদিন 1.5GB অতিরিক্ত ডেটা দেবে Vodafone Idea

একাধিক প্রিপেড প্ল্যানে দ্বিগুণ ডেটা দিতে শুরু করল Vodafone Idea। 249 টাকা, 399 টাকা ও 599 টাকা প্রিপেড প্ল্যানে আগে প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহার করা যেত। এই প্ল্যানগুলিতে 84 দিন পর্যন্ত বৈধতা পাওয়া যায়। এই সব প্ল্যানেই এবার প্রতিদিন 1.5GB অতিরিক্ত ডেটা দেবে কোম্পানি। দেশের সব টেলিকম সার্কেলের Vodafone Idea গ্রাহকরা এই সুবিধা পাবেন।

কোম্পানির ওয়েবসাইট থেকে জানা গিয়েছে 249 টাকা, 399 টাকা ও 599 টাকা প্রিপেড প্ল্যানে এবার প্রতিদিন 3GB ডেটা ব্যবহার করা যাবে। 249 টাকা প্ল্যানে 28 দিন, 399 টাকা প্ল্যানে 56 দিন ও 599 টাকা প্ল্যানে 84 দিন বৈধতা মিলবে।

Advertisement

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

এই সব প্ল্যানের সঙ্গেই থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল। সঙ্গে বিনামূল্যে Vodafone Play ও Zee5 সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়াও প্রতিদিন বিনামূল্যে 100 লোকাল ও ন্যাশনাল এসএমএস ব্যবহার করা যাবে।

Advertisement

সীমিত সময়ের জন্য ডবল ডেটা অফার নিয়ে এসেছে Vodafone Idea। যদিও কতদিন এই অফার চলবে জানায়নি কোম্পানিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone Idea, Vodafone, Idea, Double data offer
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  2. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  3. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  4. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  5. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  6. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  7. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  8. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  9. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  10. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.