প্রিপেডে আরও বেশি ডেটা দিচ্ছে Vodafone Idea

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 জুলাই 2019 12:00 IST
হাইলাইট
  • 399 টাকা রিচার্জে দিনে 1.4 GB ডেটা পাওয়া যাবে
  • 499 টাকা প্ল্যানে থাকছে দিনে 2.4GB ডেটা
  • একই সুবিধা দিচ্ছে Airtel

প্রতিদিন অতিরিক্ত 400MB ডেটা দিচ্ছে Vodafone Idea

ভারতের টেলিকম বাজারে ডেটা যুদ্ধ অব্যাহত। সম্প্রতি প্রিপেড রিচার্জের সাথে গ্রাহকদের অতিরিক্ত ডেটা দিতে শুরু করেছিল BSNL আর Airtel। এবার প্রিপেড রিচার্জে গ্রাহকদের অতিরিক্ত 400MB ডেটা দিতে শুরু করল Vodafone Idea। 399 টাকা আর 499 টাকা প্রিপেড রিচার্জে এই সুবিধা পাওয়া যাবে। এই দুই পল্যানের সাথে যে দৈনিক ডেটা পাওয়া যাবে তা শেষ হলে কাজ করবে অতিরিক্ত 400 MB ডেটা।

মে মাসে একাধিক প্রিপেড রিচার্জে 400 MB অতিরিক্ত ডেটা দিতে শুরু করেছিল Airtel। এবার বাজারে টিকে থাকতে একই উপায় নিল Vodafone Idea।

Advertisement

Telecom Talk ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে 399 টাকা আর 499 টাকা রিচার্জে Vodafone Idea প্রিপেড গ্রাহকরা দৈনিক ডেটার উপরে অতিরিক্ত 400 MB ডেটা পাবেন। My Vodafone অথবা My Idea অ্যাপ থেকে এই অতিরিক্ত ডেটা পাওয়া যাবে।

Idea 499 টাকা প্রিপেড রিচার্জে দিনে 2GB ডেটা ব্যবহার করা যায়। এবার থেকে এই প্ল্যানে দিনে 2.4GB ডেটা পাওয়া যাবে। 399 টাকা প্ল্যানে আগে 1GB ডেটা পাওয়া যেত। এবার সেই প্ল্যানে থাকছে দিনে 1.4GB ডেটা। এই দুই প্ল্যানের সাথেই থাকছে আনলিমিটেড কল আর দিনে 100 টা SMS।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Vodafone, Idea, 400MB Extra Data
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.