গ্রাহকদের 99 টাকা ফিরিয়ে দিল Vodafone Idea, কিন্তু কেন?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 জুন 2020 17:22 IST

সম্প্রতি ইন্টারন্যাশনাল রোমিং ভুল টাকা কাটার অভিযোগ উঠেছিল Vodafone Idea'র বিরূদ্ধে। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে গ্রাহকরা সোচ্চার হতেই সেই সব গ্রাহককে 99 টাকা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কোম্পানিটি। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে প্রযুক্তিগত সমস্যার জন্যই ভুল করে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া হয়েছে।

সম্প্রতি কিছু গ্রাহক ইন্টারন্যাশানাল রোমিং প্যাক চালু না করলেও গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে শুরু করেছিল Vodafone Idea। এর পরেই টুইটারে এই বিষয়ে আওওয়াজ তোলেন গ্রাহকরা। চাপে পরে গ্রাহকের টাকা ফিরিয়ে দিতে বাধ্য হয় সংস্থটি।

Advertisement

সম্প্রতি প্রিপেড গ্রাহকদের জন্য 251 টাকা ডেটা প্যাক নিয়ে এসেছে Vodafone Idea। সম্প্রতি দেশের সব সার্কেলের গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে সংস্থাটি। এই প্যাকে বেস প্ল্যানের উপরে 50GB অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। নতুন ডেটা প্যাকের ভ্যালিডিটি 30 দিন।

এছাড়াও সম্প্রতি 98 টাকা প্যাকে দ্বিগুণ ডেটা দিতে শুরু করেছে Vodafone Idea। এবার থেকে 98 টাকা রিচার্জে 12GB ডেটা ব্যবহার করতে পারবেন Vodafone Idea প্রিপেড গ্রাহকরা। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। যদিও 98 টাকা প্ল্যানে কোন ভয়েস কল অথবা এসএমএস-এর সুবিধা পাওয়া যাচ্ছে না।

কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট ও অ্যাপ থেকে 98 টাকা রিচার্জ করলে দ্বিগুণ ডেটা পাওয়া যাচ্ছে। এছাড়াও বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ থকে রিচার্জ করলেও একই সুবিধা মিলছে।

Advertisement

আপাতত নির্বাচিত সার্কেলের Vodafone Idea গ্রাগকরা এই সুবিধা পাবেন। অন্ধ্রপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, কেরালা, মুম্বই এবং উত্তর প্রদেশ (ইউপি) পূর্ব সার্কেলের গ্রাহকরা আপাতত 98 টাকা রিচার্জে দ্বিগুণ ডেটার সুবিধা পাবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.