প্রিপেড গ্রাহকদের Amazon Prime সাবস্ক্রিপশানে 50 শতাংশ ছাড় দিচ্ছে Vodafone

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 জুলাই 2018 16:22 IST
হাইলাইট
  • মাত্র 499 টাকায় এক বছরের Amazon Prime সাবস্ক্রিপশান পাওয়া যাবে
  • 18-24 বছরের Vodafone প্রিপেড গ্রাহকরা এই অফার পাবেন
  • MyVodafone অ্যাপ থেকে এই অফার ব্যবহার করা যাবে

প্রিপেড গ্রাহকদের Amazon Prime সাবস্ক্রিপশানে 50 শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষনা করল Vodafone। এই অফারে 18-24 বছরের প্রিপেড গ্রাহকরা মাত্র 499 টাকায় এক বছরের Amazon Prime সাবস্ক্রিপশান পেয়ে যাবেন। এর সার্ভিসের সাধারন মূল্য বছরে 999 টাকা। Amazon Prime মেম্বারশিপে এক দিনের ফ্রি ডেলিভারি, কম দামে একই দিনে ডেলিভারি, Amazon Prime ভিডিও ও Amazon Prime মিউজিক এর অয়াকসেস পাওয়া যায়। কোম্পানির ইউথ অফারে শুধুমাত্র 18-24 বছরের প্রিপেড গ্রাহকরা এই অফার ব্যবহার করতে পারবেন।

MyVodafone অ্যাপ থেকে পেমেন্ট মোড সিলেক্ট করে 499 টাকা পেমেন্ট করতে হবে। এরপরে গ্রাহকরা অ্যামাজন অ্যাকাউন্তে লগ ইন করে ওয়েবসাইট বা অ্যাপ থেকে এই মেম্বারশিপ অ্যাকটিভ করতে পারবেন।

কোম্পানি জানিয়েছে 16 জুলাই এর আগে এই অফার ব্যবহার করলে গ্রাহকরা Amazon Paime Day সেল এ অংশ নিতে পারবেন। 16 জুলাই দুপুর 12 টায় এই সেল শুরু হবে। 36 ঘন্টা এই সেল চলবে। শুধুমাত্র Amazon Prime গ্রাহকরাই এই সেলে অংশ নিতে পারবেন। এই সেলে 200 টি এক্সক্লিউসিভ প্রোডাক্ট লঞ্চ হবে। এর সাথেই একাধিক Amazon Primeভিডিও রিলিজ হবে।

“Vodafone-এর সাথে হাত মিলিয়ে আমরা Amazon Prime সার্ভিস আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে দিতে চেয়েছি। যুব সম্প্রদায়ের কাছে মাত্র 499 টাকায় কোম্পানির Amazon Prime মেম্বারশিপ তুলে দিয়ে অভাবনীয় কম দামে এই সার্ভিস তুলে দিতে পারেছি।” বলেন ভারতে Amazon Prime-এর প্রধান অক্ষয় সাহি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  2. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  3. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
  4. স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
  5. র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
  6. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  7. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  8. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  9. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  10. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.